নারায়ণগঞ্জসদর
শিক্ষার্থীদের পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সি
ভালো ছাত্র হলে চলবে না, আদর্শ মানুষ হিসেবে গড়ে উঠতে হবে
NHP NewsView

নিউজভিউ
নারায়ণগঞ্জের পুলিশ লাইন্স স্কুলে ২০২৬ সালের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৮ এপ্রিল) স্কুল প্রাঙ্গণে আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শিক্ষার্থীদের সাফল্য কামনা করেন নারায়ণগঞ্জের পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সি।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) তাসমিন আক্তার, পিপিএম। এ বছর পুলিশ লাইন্স স্কুল থেকে মোট ৯৫ জন শিক্ষার্থী এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করতে যাচ্ছে।
প্রধান অতিথির বক্তব্যে পুলিশ সুপার শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, "তোমাদের কেবল ভালো ছাত্র হলে চলবে না, আদর্শ ও আলোকিত মানুষ হিসেবে গড়ে উঠতে হবে। মনোযোগ দিয়ে পড়াশোনা করে নিজেদের মেধার স্বাক্ষর রাখতে হবে যাতে ভবিষ্যতে তোমরা দেশ ও জাতির কল্যাণে ভূমিকা রাখতে পারো।" তিনি বিদায়ী শিক্ষার্থীদের উজ্জ্বল ও সাফল্যমণ্ডিত ভবিষ্যৎ কামনা করেন।
পরবর্তীতে পুলিশ সুপার শিক্ষার্থীদের হাতে শিক্ষা উপকরণ সামগ্রী তুলে দিয়ে তাদের উৎসাহিত করেন। নারায়ণগঞ্জ পুলিশ লাইন্স স্কুলের প্রধান শিক্ষক মো: নজরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত এই দোয়া ও সংবর্ধনা সভায় জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এবং বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন। সভা শেষে বিদায়ী পরীক্ষার্থীদের সফলতা ও সুস্বাস্থ্য কামনায় বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়।

লোড হচ্ছে...