নারায়ণগঞ্জ
নারায়ণগঞ্জ কারাগারে ৭২ বন্দি ভোট দিবেন
NewsView

নিউজভিউ
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটাধিকার প্রয়োগ করতে নারায়ণগঞ্জ জেলা কারাগারের বন্দিদের জন্য বিশেষ ভোটগ্রহণের ব্যবস্থা করা হয়েছে। মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) সকাল থেকে কারাগারের অভ্যন্তরে স্থাপিত বিশেষ বুথে পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট দেওয়া শুরু করেছেন বন্দিরা।
নারায়ণগঞ্জ জেলা কারাগারের জেলার মো. ফেরদৌস মিঞা জানান, কারাগারে বর্তমানে ১ হাজার ৭৭৩ জন বন্দি রয়েছেন। তাদের মধ্যে ৯২ জন বন্দি নির্বাচনে ভোট দেওয়ার আগ্রহ প্রকাশ করে পোস্টাল ব্যালটের জন্য আবেদন করেছিলেন। তবে এখন পর্যন্ত নির্বাচন কমিশন থেকে ৭২ জনের ব্যালট পেপার কারাগারে পৌঁছেছে। যাদের ব্যালট পাওয়া গেছে, কেবল তারাই এই প্রক্রিয়ায় অংশ নিতে পারছেন। এই ৭২ জন ভোটারের মধ্যে ৫ জন নারী এবং ৬৭ জন পুরুষ বন্দি রয়েছেন।
ভোটগ্রহণ কার্যক্রম সুশৃঙ্খলভাবে পরিচালনার জন্য কারাগারের ভেতরে মোট তিনটি গোপন বুথ স্থাপন করা হয়েছে। এর মধ্যে দুটি বুথ পুরুষদের জন্য এবং একটি নারীদের জন্য বরাদ্দ করা হয়েছে। প্রতিদিন সকাল নয়টা থেকে বিকেল চারটা পর্যন্ত এই ভোটগ্রহণ চলবে এবং আগামী তিন কার্যদিবস পর্যন্ত এই প্রক্রিয়া অব্যাহত থাকবে।
বাকি ২০ জন আবেদনকারীর ব্যালট পেপার এখনো পৌঁছায়নি উল্লেখ করে জেলার জানান, যদি এই ব্যালটগুলো পরে হাতে আসে, তবে নির্বাচন কমিশনের নির্দেশনা অনুযায়ী তাদের ভোট নেওয়ার ব্যবস্থা করা হবে। মূলত যারা ভোটার এলাকা থেকে দূরে বা বিশেষ পরিস্থিতিতে ভোটাধিকার থেকে বঞ্চিত হওয়ার ঝুঁকিতে থাকেন, তাদের গণতান্ত্রিক অধিকার নিশ্চিত করতেই নির্বাচন কমিশন এই পোস্টাল ব্যালটের সুযোগ দিয়ে থাকে।

লোড হচ্ছে...