নারায়ণগঞ্জসোনারগাঁও
ট্রাকের পেছনে ট্রাকের ধাক্কা, নিহত ২
NewsView

নিউজভিউ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সোনারগাঁয়ে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন এক ট্রাকচালক ও এক ফল ব্যবসায়ী। শুক্রবার (১ মে) রাত আড়াইটার দিকে মহাসড়কের টিপরদী সংলগ্ন চৈতী কম্পোজিট কারখানার সামনে আনারস বোঝাই একটি মিনি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে সামনে থাকা অন্য একটি যানবাহনকে ধাক্কা দিলে এই হতাহতের ঘটনা ঘটে।
নিহতরা হলেন—বরিশালের মুলাদী থানার মোহাম্মদ আলী (৩৬), যিনি ট্রাকটি চালাচ্ছিলেন এবং খাগড়াছড়ির মানিকছড়ির বাসিন্দা ফল ব্যবসায়ী মনির হোসেন (৩২)।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, খাগড়াছড়ি থেকে আনারস নিয়ে ট্রাকটি ঢাকার দিকে যাচ্ছিল। পথে টিপরদী এলাকায় পৌঁছালে ট্রাকটি এর সামনে থাকা অজ্ঞাত একটি গাড়িকে পেছন থেকে সজোরে ধাক্কা দেয়। এতে মিনি ট্রাকটির সামনের অংশ দুমড়েমুচড়ে যায় এবং ভেতরে আটকা পড়ে ঘটনাস্থলেই চালক ও আরোহী ব্যবসায়ীর মৃত্যু হয়।
খবর পেয়ে কাঁচপুর হাইওয়ে থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে দুর্ঘটনাকবলিত ট্রাক থেকে মরদেহ দুটি উদ্ধার করে থানায় নিয়ে যায়। কাঁচপুর হাইওয়ে থানার ওসি মো. শামীম শেখ জানান, অজ্ঞাত গাড়িটি পালিয়ে যাওয়ায় সেটিকে আটক করা সম্ভব হয়নি। মরদেহগুলো বর্তমানে থানায় রয়েছে এবং আইনি প্রক্রিয়া শেষে স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।

লোড হচ্ছে...