নারায়ণগঞ্জসদর
তারেক রহমানের নেতৃত্বে বিএনপি বিজয়ী হবে: গিয়াস উদ্দিন
NewsView

নিউজ ভিউ
বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য, নারায়ণগঞ্জ জেলা বিএনপির সাবেক সভাপতি ও সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মুহাম্মদ গিয়াসউদ্দিন বলেছেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের হাতে গড়া বিএনপিই দেশের সর্ববৃহত্তম রাজনৈতিক দল। তিনি বলেন, জিয়াউর রহমানের বপন করা বীজকে বেগম খালেদা জিয়া সংগ্রাম ও সংগঠনের মাধ্যমে আরও সমৃদ্ধশালী করেছেন।
বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) দুপুরে ফতুল্লা থানা বিএনপি আয়োজিত বেগম খালেদা জিয়ার আশু রোগমুক্তি কামনায় দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
গিয়াসউদ্দিন আরও বলেন, এই সর্ববৃহত্তম দল দিয়েই জিয়াউর রহমান দেশ পরিচালনা করেছেন এবং এরপর তিন তিনবার প্রধানমন্ত্রী নির্বাচিত হয়েছেন বেগম খালেদা জিয়া। তিনি আশা প্রকাশ করেন, আগামী নির্বাচনে বিএনপি বিজয়ী হয়ে ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান জাতির নেতৃত্ব দিবেন। তিনি অসুস্থ বেগম খালেদা জিয়ার জন্য দোয়া চান।
ফতুল্লা থানা বিএনপির সাবেক সভাপতি অধ্যাপক খন্দকার মনিরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে ফতুল্লা ও সিদ্ধিরগঞ্জ থানা বিএনপিসহ অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

লোড হচ্ছে...