রাজনীতি
খালেদা জিয়ার বিদায়ে সাইবার ইউজার দলের ৭ দিনের কর্মসূচি ঘোষণা
NewsView

নিউজভিউ
সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে দেশের প্রথম সাইবার রাজনৈতিক সংগঠন ও বিএনপির প্রযুক্তি-নির্ভর সহযোগী শক্তি 'বাংলাদেশ জাতীয়তাবাদী সাইবার ইউজার দল' (বিএনসিইউপি)। বৃহস্পতিবার (১ জানুয়ারি) সংগঠনের পক্ষ থেকে ৭ দিনব্যাপী শোক কর্মসূচি ঘোষণা করা হয়।
কেন্দ্রীয় নির্বাহী কমিটির প্রতিষ্ঠাতা সভাপতি এস. আলম রাজীব ও সাধারণ সম্পাদক মো. শহীদুর রহমান এক যৌথ শোকবার্তায় বলেন, "গণতন্ত্রের অতন্দ্র প্রহরী দেশনেত্রী বেগম খালেদা জিয়া আমাদের জাতীয়তাবাদী সাইবার রাজনীতির চিরকালীন প্রেরণার উৎস। তাঁর মৃত্যুতে আজ শুধু একটি রাজনৈতিক শূন্যতা তৈরি হয়নি, বরং কোটি কোটি জাতীয়তাবাদী সন্তান একজন মমতাময়ী অভিভাবককে হারিয়েছে।"
তারা আরও বলেন, "দেশনেত্রী আমৃত্যু আপসহীন সংগ্রাম চালিয়ে গেছেন। মিথ্যা মামলা ও কারাভ্যন্তরীণ নির্মম নির্যাতনের মুখেও তিনি কখনো অন্যায়ের কাছে মাথা নত করেননি। তাঁর অদম্য সাহস ও দেশপ্রেম তাঁকে আজ দল-মত নির্বিশেষে সর্বজনীন নেত্রীতে পরিণত করেছে।"
বিএনসিইউপি’র পক্ষ থেকে ৩০ ডিসেম্বর ২০২৫ থেকে ৫ জানুয়ারি ২০২৬ পর্যন্ত নিম্নলিখিত কর্মসূচি ঘোষণা করা হয়েছে:
১. ডিজিটাল শোক প্রকাশ: সংগঠনের সকল ইউনিটের নেতাকর্মীরা তাদের সামাজিক যোগাযোগ মাধ্যমের প্রোফাইল পিকচার ও কভার ফটোতে একই ধরনের কালো বেইজ ব্যবহার করবেন। ২. কালো ব্যাজ ধারণ: সকল স্তরের নেতাকর্মীরা শোকের চিহ্ন হিসেবে কালো ব্যাজ পরিধান করবেন। ৩. দোয়া ও প্রার্থনা: দেশের সকল ইউনিট কমিটির উদ্যোগে মসজিদ, মাদ্রাসা ও সুবিধাজনক স্থানে কোরআন খতম এবং দোয়া মাহফিলের আয়োজন করা হবে। এছাড়াও সনাতন, খ্রিস্টান ও বৌদ্ধসহ অন্যান্য ধর্মাবলম্বী সদস্যরা নিজ নিজ উপাসনালয়ে বিশেষ প্রার্থনা করবেন। ৪. শোকবইতে স্বাক্ষর: নয়াপল্টন ও গুলশান কার্যালয়সহ জেলা পর্যায়ের কার্যালয়গুলোতে রক্ষিত শোকবইতে স্বাক্ষর করবেন সংগঠনের নেতাকর্মীরা।
শোকবার্তা শেষে নেতৃবৃন্দ এক দৃঢ় শপথ গ্রহণ করেন। তাঁরা বলেন, বেগম খালেদা জিয়ার আদর্শ ও দৃঢ়তাকে প্রেরণা হিসেবে নিয়ে তারা ঐক্যবদ্ধভাবে কাজ করবেন। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষের বিজয় সুনিশ্চিত করে ৩১ দফা বাস্তবায়নের মাধ্যমে আকাঙ্ক্ষিত 'নতুন বাংলাদেশ' বিনির্মাণে নিজেদের নিয়োজিত রাখার অঙ্গীকার করেন তারা।

লোড হচ্ছে...