নারায়ণগঞ্জসদর
বাল্যবিবাহ একটি মেয়ের সুন্দর ভবিষ্যৎ নষ্ট করে দেয়: ডিসি
NHP NewsView

নিউজভিউ
নারায়ণগঞ্জে বাল্যবিবাহ প্রতিরোধ এবং বিবাহ নিবন্ধনের আইনি প্রক্রিয়া সম্পর্কে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে জেলা প্রশাসন ও জেলা রেজিস্ট্রার কার্যালয়ের যৌথ উদ্যোগে ‘প্রশিক্ষণ কর্মশালা ২০২৬’ অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২২ এপ্রিল) সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে জেলার সকল নিকাহ রেজিস্ট্রার ও হিন্দু বিবাহ নিবন্ধকগণের অংশগ্রহণে এই কর্মশালা সম্পন্ন হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জের জেলা প্রশাসক মো. রায়হান কবির। জেলা রেজিস্ট্রার মোহা. আব্দুল হাফিজের সভাপতিত্বে আয়োজিত এই কর্মশালায় জেলার বিভিন্ন উপজেলা ও পৌরসভা এলাকা থেকে আগত মুসলিম ও হিন্দু সম্প্রদায়ের বিবাহ নিবন্ধকরা অংশ নেন।
প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক মো. রায়হান কবির বলেন, “বাল্যবিবাহ একটি সামাজিক অভিশাপ যা একটি মেয়ের সুন্দর ভবিষ্যৎ নষ্ট করে দেয়। এটি প্রতিরোধে নিকাহ রেজিস্ট্রার ও নিবন্ধকদের ভূমিকা সবচেয়ে অগ্রগণ্য। জন্ম সনদ ও প্রয়োজনীয় নথিপত্র সঠিকভাবে যাচাই-বাছাই না করে কোনো বিবাহ নিবন্ধন করা যাবে না।” তিনি আরও বলেন, নিবন্ধকরা যদি সততার সাথে আইন মেনে দায়িত্ব পালন করেন, তবেই সমাজ থেকে বাল্যবিবাহ নির্মূল করা সম্ভব হবে।
সভাপতির বক্তব্যে জেলা রেজিস্ট্রার মোহা. আব্দুল হাফিজ নিবন্ধকদের দক্ষতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন। তিনি নিবন্ধনের কারিগরি ও আইনি দিকগুলো তুলে ধরে বলেন, প্রতিটি নিবন্ধন যেন স্বচ্ছ ও ত্রুটিমুক্ত হয় সেদিকে সজাগ থাকতে হবে। কর্মশালায় বাল্যবিবাহ নিরোধ আইনের বিভিন্ন দিক এবং অপরাধের দণ্ড সম্পর্কেও নিবন্ধকদের বিস্তারিত ধারণা প্রদান করা হয়।
উপস্থিত নিবন্ধকরা বাল্যবিবাহ রোধে প্রশাসনের সাথে একাত্ম হয়ে কাজ করার প্রতিশ্রুতি দেন। অনুষ্ঠান শেষে জেলা প্রশাসক নিবন্ধকদের সমাজ সচেতনতামূলক কাজে আরও সক্রিয় হওয়ার আহ্বান জানান।

লোড হচ্ছে...