রাজনীতি
যা আমরা জানি না, তা জানাই হলো প্রকৃত জ্ঞান: গিয়াসউদ্দিন
NHP NewsView

নিউজভিউ
পবিত্র কোরআন কেবল তিলাওয়াত বা মুখস্থ করার জন্য নয়, বরং মানুষের জীবনযাপনের প্রতিটি ক্ষেত্রে এর শিক্ষা বাস্তবায়ন জরুরি বলে মন্তব্য করেছেন সাবেক সংসদ সদস্য ও বীর মুক্তিযোদ্ধা মুহাম্মদ গিয়াসউদ্দিন। বৃহস্পতিবার (৯ এপ্রিল) সকালে সিদ্ধিরগঞ্জের হিরাঝিল এলাকায় গিয়াসউদ্দিন ইসলামিক মডেল স্কুলের শিক্ষার্থীদের মাঝে পবিত্র কোরআন শরীফ (অনুবাদসহ) বিতরণ ও বৃত্তিপ্রাপ্তদের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
এম এ হাসেম ইয়াতুন নেছা ফাউন্ডেশনের চেয়ারম্যান মুহাম্মদ গিয়াসউদ্দিন বলেন, "কোরআন হচ্ছে স্রষ্টার দেওয়া পূর্ণাঙ্গ জীবন বিধান। আমরা পৃথিবীতে কীভাবে চলব, কীভাবে ইবাদত করব—তার পূর্ণ শিক্ষা দেওয়ার জন্যই মহান আল্লাহ এই কিতাব নাজিল করেছেন। তাই কোরআন পড়তে হবে, বুঝতে হবে এবং এর নির্দেশিত পথেই নিজের জীবনকে গড়ে তুলতে হবে।"
শিক্ষার্থীদের উদ্দেশ্যে তিনি আরও বলেন, শিক্ষা মানেই জ্ঞান অর্জন। যা আমরা জানি না, তা জানাই হলো প্রকৃত জ্ঞান। আর পৃথিবীর শ্রেষ্ঠ জ্ঞানের আধার হলো পবিত্র কোরআন। এর চেয়ে বড় কোনো কিতাব বা জ্ঞানের উৎস আর হতে পারে না। শিক্ষার্থীদের হাতে সেই শ্রেষ্ঠ জ্ঞানের আলো তুলে দিতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে বলে তিনি জানান।
গিয়াসউদ্দিন ইসলামিক মডেল স্কুলের প্রধান শিক্ষক মহিম উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গিয়াসউদ্দিন ইসলামিক মডেল কলেজের উপাধ্যক্ষ মীর মোসাদ্দেক হোসেন, ম্যানেজিং কমিটির সদস্য শিশির ঘোষ অমর, কলেজের প্রভাষক মোহাম্মদ দেলোয়ার হোসেন এবং স্কুলের বালিকা শাখার প্রধান শিক্ষক কাজী ফারহানা আক্তার প্রমুখ।
সহকারী শিক্ষক ফারুক হোসেন রাজুর সঞ্চালনায় অনুষ্ঠানে ফাউন্ডেশনের পক্ষ থেকে শিক্ষার্থীদের হাতে অনুবাদসহ কোরআন শরীফ তুলে দেওয়ার পাশাপাশি জুনিয়র বৃত্তি পরীক্ষায় কৃতিত্বের স্বাক্ষর রাখা শিক্ষার্থীদের সংবর্ধনা ও পুরস্কৃত করা হয়।

লোড হচ্ছে...