নারায়ণগঞ্জ
আম খাওয়ানোর লোভ দেখিয়ে শিশুকে ধর্ষণ চেষ্টা
NewsView5

নিউজভিউ ডেস্ক
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে আম খাওয়ানোর লোভ দেখিয়ে ১১ বছর বয়সী এক শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগ উঠেছে প্রতিবেশী ফারুক মোল্লার (৫০) নামে। অভিযুক্তকে গ্রেপ্তার করেছে পুলিশ।
সোমবার (১ জুন) রাতে সিটি করপোরেশনের ৮ নম্বর ওয়ার্ডের এক গরুর খামারে এটি ঘটে বলে অভিযোগ শিশুটির পরিবারের ।
এতে শিশুটির মা বাদী হয়ে সিদ্ধিরগঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ করেন। রাতেই ফারুককে গ্রেপ্তার করে পুলিশ।
পুলিশ জানায়, শিশুটি বোনের বাসা থেকে নিজ বাড়িতে ফেরার পথে প্রতিবেশী ফারুক তাকে আম খাওয়ানোর কথা বলে একটি গরুর খামারের ঘরে নিয়ে যান। সেখানে দরজা বন্ধ করে দিলে শিশুটি চিৎকার শুরু করে। পরে স্থানীয়রা শিশুটিকে উদ্ধার করেন এবং অভিযুক্তকে আটক করে মারধর করেন।
স্থানীয়দের অভিযোগ, ঘটনার পর বিষয়টি ধামাচাপা দেওয়ারও চেষ্টা করা হয়েছিল।
সিদ্ধিরগঞ্জ থানার ওসি মোহাম্মদ এমদাদুল হক বলেন, ভুক্তভোগীর পরিবারের অভিযোগের পরপরই অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে। ঘটনার বিষয়ে আইনী ব্যবস্থা নেওয়া হয়েছে এবং তদন্ত চলছে।

লোড হচ্ছে...