জাতীয়
মঞ্চনাটক আন্দোলনের অগ্রদূত আতাউর রহমান আর নেই
NewsView5

নিউজভিউ
সোমবার দিবাগত রাতে না ফেরার দেশে পাড়ি দেন বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ পরবর্তী মঞ্চনাটক আন্দোলনের অগ্রদূত আতাউর রহমান। ১০ দিন লাইফ সাপের্টের যুদ্ধ শেষে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
তিনি একাধারে অভিনেতা, নির্দেশক ও লেখক ছিলেন। ১৯৪১ সালের ১৮ জুন নোয়াখালিতে জন্ম। শৈশব কাটে মামা বাড়ি নোয়াখালিতেই। কলেজজীবন শেষ করেন চট্টগ্রামে। পরে ১৯৬৫ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে মৃত্তিকা বিজ্ঞান বিষয়ে এমএসসি ডিগ্রি অর্জন করেন।
১৯৭২ সালে রহমান তাঁর প্রথম মঞ্চনাটক মাইকেল মধুসূদন দত্তের প্রহসন “বুড়ো শালিকের ঘাড়ে রো” নির্দেশনা দেন। ৩৫টির বেশি মৌলিক এবং অন্য ভাষা থেকে অনুবাদ করা মঞ্চনাটকের নির্দেশনা দিয়েছেন তিনি। উল্লেখযোগ্য- গ্যালিলিও, পায়ের আওয়াজ পাওয়া যায়, রক্তকরবী, বাংলার মাটি বাংলার জল, নারীগণ, ঈর্ষা, অপেক্ষমাণ, এবং ওয়েটিং ফর গোডো।
মঞ্চের পাশাপাশি এই গুণীজন কবিতাও লিখতেন। 'স্বপ্নের পাহাড়', 'রাতদিন', 'ভালো আছি'-তাঁর লেখা।
আতাউর রহমান মঞ্চনাটকে অবদানের জন্য ২০০১ সালে একুশে পদক এবং ২০২১ সালে সর্বোচ্চ জাতীয় সম্মাননা স্বাধীনতা পুরস্কারে ভূষিত হন। এছাড়াও আরও বহু সম্মাননা পেয়েছেন।
স্বাধীনতা যুদ্ধে অবদানের জন্য বীর প্রতিক খেতাম পান এই নাট্যজন।
তাঁর মৃত্যু বাংলাদেশের নাট্যাঙ্গনে গভীর শোক তৈরি করেছে।

লোড হচ্ছে...