নারায়ণগঞ্জরূপগঞ্জ
রূপগঞ্জে মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ৩
NewsView5

নিউজভিউ ডেস্ক
নারায়ণগঞ্জের রূপগঞ্জে পৃথক মাদকবিরোধী অভিযান চালিয়ে এক নারীসহ তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। অভিযানে তাদের কাছ থেকে ৫১ পিস ইয়াবা, ১০ গ্রাম হেরোইন ও ৭৬ কেজি গাঁজা উদ্ধার করা হয়েছে।
সোমবার রাতে উপজেলার মুড়াপাড়া, চনপাড়া ও মাছিমপুর এলাকায় অভিযানগুলো পরিচালনা করা হয়।
গ্রেপ্তাররা হলেন—মুড়াপাড়া ইউনিয়নের ছোট বানিয়াদি এলাকার রিকু আক্তার এবং শরীয়তপুরের জাজিরা থানার কৃষ্ণনগর এলাকার আব্দুল মান্নান মুন্সি ও দেলোয়ার হোসেন। তারা রূপগঞ্জের ফকির আলীর বাড়িতে ভাড়াটিয়া হিসেবে বসবাস করতেন।
রূপগঞ্জ থানার ওসি এএইচএম সালাউদ্দিন জানান, গোপন সংবাদের ভিত্তিতে পৃথক অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। অভিযানে বিভিন্ন ধরনের মাদক উদ্ধার করা হয়েছে।
পুলিশের তথ্য অনুযায়ী, আব্দুল মান্নান ও দেলোয়ার হোসেনের বিরুদ্ধে রূপগঞ্জসহ বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে।
গ্রেপ্তারদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিয়ে নারায়ণগঞ্জ আদালতে পাঠানো হয়েছে।

লোড হচ্ছে...