নারায়ণগঞ্জ
সিদ্ধান্ত প্রত্যাহার, নির্বাচন করছেন মাসুদুজ্জামান
NewsView

নিউজ ভিউ
নিরাপত্তার শঙ্কা জানিয়ে নির্বাচন না করার যে ঘোষণা দিয়েছিলেন নারায়ণগঞ্জ-৫ আসনের বিএনপি মনোনীত প্রার্থী মাসুদুজ্জামা মাসুদ, সে সিদ্ধান্ত থেকে সরে এসেছেন তিনি। নেতাকর্মীদের ভালোবাসায় নির্বাচনের চূড়ান্ত লড়াইয়ে শেষ দিন পর্যন্ত মাঠে থাকার অঙ্গীকার করেছেন।
শুক্রবার (১৯ ডিসেম্বর) বিকেলে ফতুল্লার তল্লা এলাকায় নিজ কার্যালয়ে উপস্থিত হাজারো নেতাকর্মীর দাবির মুখে তিনি এই সিদ্ধান্তের কথা জানান।
এর আগে গত ১৬ ডিসেম্বর নারায়ণগঞ্জ প্রেস ক্লাবে এক জরুরি সংবাদ সম্মেলনে ব্যক্তিগত ও নিরাপত্তার কথা বলে আকস্মিক নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছিলেন মাসুদুজ্জামান। তবে প্রিয় নেতার এমন সিদ্ধান্তে মুষড়ে পড়েন মাঠপর্যায়ের অনুসারীরা। গত তিনদিন ধরে নারায়ণগঞ্জ শহর ও বন্দর এলাকায় মাসুদুজ্জামানের সমর্থকরা বিক্ষোভ ও মিছিলের মাধ্যমে তাকে সিদ্ধান্ত বদলের অনুরোধ জানাতে থাকেন। নেতাকর্মীদের এই অবিচল আস্থা ও ভালোবাসার প্রতি সম্মান জানিয়েই তিনি পুনরায় নির্বাচনে ফেরার সিদ্ধান্ত নিয়েছেন বলে জানিয়েছেন।
শুক্রবার বিকেলে তল্লায় নিজ ব্যবসা প্রতিষ্ঠানে নেতাকর্মীরা বিশাল মিছিল নিয়ে জড়ো হলে এক আবেগপূর্ণ পরিবেশের সৃষ্টি হয়।
এ সময় মাসুদুজ্জামান নেতাকর্মীদের উদ্দেশে বলেন, “আপনারা আমার পরিবার। আগে আমি নিজের নিরাপত্তা নিয়ে কিছুটা চিন্তিত থাকলেও এখন বুঝতে পারছি—আপনারাই আমার প্রধান শক্তি এবং আপনারাই আমাকে নিরাপত্তা দেবেন। আপনাদের ভালোবাসার প্রতি শ্রদ্ধা রেখে আমি ১৬ ডিসেম্বরের সিদ্ধান্ত থেকে সরে এলাম। আমি নির্বাচনে লড়ব এবং আপনাদের সেবা করে যাব।”
গত ৩ নভেম্বর বিএনপি মাসুদুজ্জামানকে নারায়ণগঞ্জ-৫ আসনে দলীয় প্রার্থী হিসেবে ঘোষণা করে। এরপর থেকেই তিনি বন্দর ও শহর এলাকায় ব্যাপক গণসংযোগ এবং মানবিক কর্মকাণ্ডের মাধ্যমে সাধারণ মানুষের হৃদয়ে জায়গা করে নিয়েছেন। তৃণমূলের দাবি, মাসুদুজ্জামান নির্বাচনী লড়াইয়ে ফেরায় দল এখন এই আসনে অনেক বেশি সুসংগঠিত এবং জয়ের ব্যাপারে আশাবাদী।

লোড হচ্ছে...