রাজনীতিসদর
নারায়ণগঞ্জে ইসলামী ছাত্র আন্দোলনের ঈদ সামগ্রী বিতরণ
NHP NewsView

নিউজভিউ
পবিত্র ঈদুল ফিতরের আনন্দ সাধারণ ও মেধাবী শিক্ষার্থীদের মাঝে ছড়িয়ে দিতে ‘ঈদ সামগ্রী উপহার’ বিতরণ করেছে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ, নারায়ণগঞ্জ মহানগর শাখা। মঙ্গলবার (১৭ মার্চ) ২৭ রমজান দুপুরে নগর কার্যালয়ে এই বিতরণ কর্মসূচি সম্পন্ন হয়।
সংগঠনের মহানগর সভাপতি মুহা. আবুল হাশিমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ মহানগরের সভাপতি মুফতী মাসুম বিল্লাহ। সাধারণ সম্পাদক খালেদ সাইফুল্লাহ সানভীরের সঞ্চালনায় অনুষ্ঠানে অসহায়, দুস্থ ও মেধাবী শিক্ষার্থীদের হাতে সেমাই, চিনি, দুধ ও পোলাওয়ের চালসহ নিত্যপ্রয়োজনীয় খাদ্যসামগ্রী তুলে দেওয়া হয়।
প্রধান অতিথির বক্তব্যে মুফতী মাসুম বিল্লাহ বলেন, "মুক্তির মূলমন্ত্র ইসলামী শাসনতন্ত্র, এই আদর্শকে ধারণ করে আমরা আর্তমানবতার সেবায় কাজ করে যাচ্ছি। ঈদের আনন্দ কেবল বিত্তবানদের একার নয়, বরং সমাজের প্রতিটি মানুষের। সেই লক্ষ্যেই আমাদের এই ক্ষুদ্র প্রচেষ্টা।"
সভাপতির বক্তব্যে আবুল হাশিম বলেন, প্রতি বছরের ন্যায় এবারও ইসলামী ছাত্র আন্দোলন দেশব্যাপী তৃণমূল পর্যায়ে এই কার্যক্রম পরিচালনা করছে। সমাজের বিত্তবানদের এই পবিত্র মাসে অসহায় মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানান তিনি।
এ সময় আরও উপস্থিত ছিলেন ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ মহানগরের সহ-সভাপতি জাহিদুল ইসলাম মোল্লা, প্রশিক্ষণ সম্পাদক মেহেদী হাসান, দাওয়াহ সম্পাদক আবরারুল করিমসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতারা।

লোড হচ্ছে...