নারায়ণগঞ্জসদর
নারায়ণগঞ্জ সিটি করপোরেশন
নতুন প্রশাসক অ্যাড. সাখাওয়াত
NewsView

নিউজভিউ
দীর্ঘ রাজনৈতিক পরিক্রমা আর আইনি লড়াইয়ে পর এবার নগর প্রশাসকের দায়িত্ব পেলেন অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান। নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের (নাসিক) নতুন প্রশাসক হিসেবে মহানগর বিএনপির এই আহ্বায়ককে নিয়োগ দিয়েছে সরকার। রোববার (২২ ফেব্রুয়ারি) স্থানীয় সরকার বিভাগের এক প্রজ্ঞাপনের মাধ্যমে এই রদবদলের তথ্য নিশ্চিত করা হয়েছে।
স্থানীয় সরকার বিভাগের যুগ্ম সচিব মাহবুবা আইরিন স্বাক্ষরিত ওই প্রজ্ঞাপনে সাখাওয়াত হোসেন খান সহ দেশের মোট ছয়টি সিটি কর্পোরেশনে নতুন প্রশাসক নিয়োগ দেওয়া হয়। এর আগে নাসিকের প্রশাসকের দায়িত্বে ছিলেন যুগ্ম সচিব আবু নছর মোহাম্মদ আব্দুল্লাহ। নতুন এই নিয়োগের ফলে এখন থেকে নাসিকের প্রশাসনিক সব কার্যক্রম সাখাওয়াত হোসেনের নেতৃত্বে পরিচালিত হবে। সোমবার (২৩ ফেব্রুয়ারি) দুপুরেই তিনি আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করবেন বলে তাঁর ঘনিষ্ঠ সূত্রে জানা গেছে।
সাখাওয়াত হোসেন প্রথম জাতীয়ভাবে আলোচনায় আসেন নারায়ণগঞ্জের আলোচিত ‘সাতখুন’ মামলার সময়। বাদীপক্ষের আইনজীবী হিসেবে তাঁর নির্ভীক ভূমিকা দেশজুড়ে প্রশংসিত হয়। পরে ২০১৬ সালের নাসিক নির্বাচনে বিএনপির মনোনীত প্রার্থী হিসেবে ‘ধানের শীষ’ প্রতীকে মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করেন তিনি। যদিও সেবার তিনি জয়লাভ করতে পারেননি, তবে জনপ্রিয়তায় নিজের অবস্থান জানান দিয়েছিলেন।
গণঅভ্যুত্থান পরবর্তী সময়ে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের নাগরিক সেবা ও শৃঙ্খলা বজায় রাখা এখন তাঁর প্রধান চ্যালেঞ্জ। টানা দীর্ঘ সময় মেয়রের দায়িত্বে থাকা ডা. সেলিনা হায়াৎ আইভীর অপসারণের পর প্রশাসকের মাধ্যমে পরিচালিত এই নগরীতে সাখাওয়াত হোসেন খান কীভাবে তাঁর প্রশাসনিক দক্ষতা দেখান, সেদিকেই তাকিয়ে আছে নগরবাসী।

লোড হচ্ছে...