অর্থ-বাণিজ্যসদর
বকেয়া বেতনের দাবিতে নারায়ণগঞ্জে মহাসড়কে অবরোধ
NewsView

নিউজ ভিউ
নভেম্বর মাসের বকেয়া বেতনের দাবিতে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন ‘কোরেস বাংলাদেশ লিমিটেড’ গার্মেন্টসের শ্রমিকরা। বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) দুপুর পৌনে ১টার দিকে মহাসড়কের মৌচাক বাসস্ট্যান্ডে তারা অবস্থান নেন এবং সড়কে অগ্নিসংযোগ করে যান চলাচল বন্ধ করে দেন। এর ফলে মহাসড়কের উভয় পাশে প্রায় ৫ কিলোমিটার দীর্ঘ যানজটের সৃষ্টি হয়, যা শিমরাইল থেকে মাতুয়াইল পর্যন্ত ছড়িয়ে পড়ে।
শ্রমিকদের অভিযোগ, বেতন পরিশোধের সুনির্দিষ্ট আশ্বাস না দিয়ে কর্তৃপক্ষ টালবাহানা করছে। তবে কারখানার ডিরেক্টর মেজর (অব.) মশিউর রহমান দাবি করেন, একটি কুচক্রী মহল শ্রমিকদের উসকানি দিচ্ছে এবং ফান্ডজনিত সমস্যার কারণে কেবল নভেম্বরের বেতন বকেয়া পড়েছে।
খবর পেয়ে সিদ্ধিরগঞ্জ থানার ইন্সপেক্টর (অফিসার ইনচার্জ) মহম্মদ আব্দুল বারিক ও ইন্ডাস্ট্রিয়াল পুলিশের পরিদর্শক সেলিম বাদশার নেতৃত্বে আইনশৃঙ্খলা বাহিনী ঘটনাস্থলে পৌঁছে মালিকপক্ষের সঙ্গে আলোচনার আশ্বাস দিলে শ্রমিকরা রাস্তা ছেড়ে কারখানার সামনে অবস্থান নেন। প্রায় ৪৫ মিনিট পর মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়।
হাইওয়ে পুলিশের পরিদর্শক মো. জুলহাস উদ্দিন জানান, যাত্রীদের চরম দুর্ভোগ কমাতে পুলিশ দ্রুত পদক্ষেপ নিয়েছে।

লোড হচ্ছে...