নারায়ণগঞ্জসদর
খালেদা জিয়ার সুস্থতা কামনায় মাসুদুজ্জামানের দোয়া
‘শাসকগোষ্ঠী তাঁকে আপোষে বাধ্য করতে চেয়েছিল’
NewsView

নিউজ ভিউ, নারায়ণগঞ্জ: বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত সুস্থতা কামনা করে নারায়ণগঞ্জ-৫ আসনে বিএনপি মনোনীত প্রার্থী মাসুদুজ্জামানের উদ্যোগে বিশাল দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। এই সভা থেকে সরকার কর্তৃক খালেদা জিয়ার চিকিৎসা প্রদানে অবহেলার তীব্র সমালোচনা করেন মাসুদুজ্জামান।
রবিবার (৩০ নভেম্বর) বিকেলে নারায়ণগঞ্জের দক্ষিণ রেলিবাগান, ১৫ নং ওয়ার্ডে এই আবেগঘন দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট আবু আল ইউসুফ খান টিপু অনুষ্ঠানে সভাপতিত্ব করেন।
প্রধান অতিথি মাসুদুজ্জামান বলেন, বেগম খালেদা জিয়ার সংকটাপন্ন শারীরিক অবস্থার কারণে আজকের নির্বাচনি প্রচারণাকে দোয়া মাহফিলে রূপ দেওয়া হয়েছে। তিনি সরকারের সমালোচনা করে বলেন, যদি স্বৈরাচারী সরকার আগে থেকেই তাঁকে যথাযথ চিকিৎসার সুযোগ দিতো, তাহলে হয়তো আমরা আজকের এই দুশ্চিন্তায় থাকতাম না। শাসকগোষ্ঠী তাঁকে আপোষে বাধ্য করতে চেয়েছিল—কিন্তু তিনি কখনো নত হননি। এই মা স্বামী হারিয়েছেন, সন্তান হারিয়েছেন, কারাবরণ করেছেন, শারীরিক ও মানসিক নির্যাতন সহ্য করেছেন।
তিনি আরও বলেন, শুধু বিএনপি নয়, সারাদেশের মানুষ আজ তাঁর জন্য দোয়া করছে। তিনি আল্লাহর কাছে বেগম জিয়াকে সুস্থতা ও হায়াতে ত্বয়্যিবা দান করার মোনাজাত করেন, যাতে তিনি ফিরে এসে জনগণের নেতৃত্ব দিতে পারেন।
দক্ষিণ রেলিবাগান পঞ্চায়েত কমিটি এবং চারটি সামাজিক–সেচ্ছাসেবী সংগঠনের যৌথ উদ্যোগে এই দোয়া মাহফিলটি অনুষ্ঠিত হয়। আলেম-ওলামাগণ বিশেষ মোনাজাতে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত আরোগ্য, দীর্ঘায়ু এবং জাতীয় জীবনে পুনরায় সক্রিয় হওয়ার জন্য প্রার্থনা করেন।
এসময় উপস্থিত ছিলেন যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাবেক সহ-সভাপতি গোলাম মোস্তফা সাগর, নারায়ণগঞ্জ মহানগর বিএনপির যুগ্ম-আহ্বায়ক আনোয়ার হোসেন অনু, সদর থানা বিএনপির সভাপতি মাসুদ রানা, মহানগর মহিলা দলের সভাপতি দিলারা মাসুদ ময়না, পূজা উদযাপন ফ্রন্টের সদস্য সচিব কার্তিক ঘোষ সহ বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদলসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের অন্যান্য নেতাকর্মী ও সাধারণ মানুষ।
অনুষ্ঠান শেষে প্রধান অতিথি মাসুদুজ্জামান দেশনেত্রীর রোগমুক্তি কামনায় আয়োজিত আরেকটি দোয়া মাহফিলে যোগ দিতে জামি’আ হুসাইনিয়া আরাবিয়া হাজীগঞ্জ মাদ্রাসায় উপস্থিত হন।

লোড হচ্ছে...