সারা দেশ
হার্ডওয়্যারের দোকানে মিলল ২৮ কেজির অজগর
NewsView5
.jpg)
নিউজভিউ ডেস্ক
সাতক্ষীরার শ্যামনগর উপজেলার বুড়িগোয়ালিনি ইউনিয়নের নীলডুমুর বাজারের একটি হার্ডওয়্যারের দোকান থেকে একটি অজগর সাপ উদ্ধার করেছে বনবিভাগ। সোমবার (২৯ জুন) সকালে দোকান খুলতে গিয়ে ব্যবসায়ী হারুন সাপটি দেখতে পেয়ে বনবিভাগকে খবর দেন। পরে বনবিভাগ ও কমিউনিটি পেট্রোল গ্রুপ (সিপিজি)-এর সদস্যরা স্থানীয়দের সহযোগিতায় সাপটি উদ্ধার করেন।
বনবিভাগ জানায়, উদ্ধার হওয়া অজগরটির দৈর্ঘ্য প্রায় ৫ ফুট ১০ ইঞ্চি এবং ওজন প্রায় ২৮ কেজি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, আশপাশের বনাঞ্চল বা ঝোপঝাড় থেকে খাবারের সন্ধানে সাপটি লোকালয়ে চলে এসেছিল। প্রয়োজনীয় পর্যবেক্ষণ শেষে অজগরটিকে সুন্দরবনের উপযোগী আবাসস্থলে অবমুক্ত করা হবে। বনবিভাগ জনসাধারণকে বন্যপ্রাণী দেখলে আতঙ্কিত না হয়ে দ্রুত তাদের খবর দেওয়ার আহ্বান জানিয়েছে।

লোড হচ্ছে...