ধর্মসদর
নারায়ণগঞ্জে লোকনাথ গীতা শিক্ষালয়ের যাত্রা শুরু
NHP NewsView

নিউজভিউ
সনাতন ধর্মাবলম্বীদের ধর্মীয় জ্ঞানচর্চা ও নৈতিক শিক্ষার প্রসারে নারায়ণগঞ্জে আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে ‘লোকনাথ গীতা শিক্ষালয়’-এর পাঠদান কার্যক্রম। শনিবার (১৪ মার্চ) সকালে দেওভোগ আখড়া মন্দিরে অবস্থিত শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারী আশ্রম প্রাঙ্গণে প্রথম ক্লাসের মাধ্যমে এই মহতী উদ্যোগের যাত্রা শুরু হয়।
প্রতি শনিবার সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত এই শিক্ষালয়ে শিক্ষার্থীদের গীতা শিক্ষা প্রদান করা হবে। প্রথম দিনের ক্লাসে শিক্ষক হিসেবে পাঠদান করেন শ্রী গোবিন্দ লাল সরকার ও শ্রীমতি বিপাসা সাহা। লোকনাথ গীতা শিক্ষালয়, দেওভোগ-এর তত্ত্বাবধায়ক ও পরিচালক এবং বাংলাদেশ গীতা পরিষদ নারায়ণগঞ্জ জেলা কমিটির নবনির্বাচিত সভাপতি প্রদীপ সরকারের নিজস্ব অর্থায়নে এই শিক্ষালয়টি পরিচালিত হচ্ছে।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রদীপ সরকার বলেন, "বর্তমান সময়ে সনাতন ধর্মাবলম্বীদের মধ্যে গীতা পাঠের চর্চা কমে যাচ্ছে। নতুন প্রজন্ম যেন শুদ্ধভাবে গীতা পাঠ শিখতে পারে এবং গীতার আদর্শ ধারণ করে সুনাগরিক হিসেবে গড়ে উঠতে পারে, সেই লক্ষ্য থেকেই এই শিক্ষালয় প্রতিষ্ঠা করা হয়েছে।"
অনুষ্ঠানে সংহতি প্রকাশ করে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ নারায়ণগঞ্জ জেলা শাখার সাধারণ সম্পাদক শিখন সরকার শিপন বলেন, প্রদীপ সরকারের এই ব্যক্তিগত উদ্যোগ অত্যন্ত প্রশংসনীয় ও সময়োপযোগী। ধর্মীয় মূল্যবোধ ও নৈতিক শিক্ষায় সমৃদ্ধ হতে গীতা শিক্ষার কোনো বিকল্প নেই।
এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ নারায়ণগঞ্জ জেলার সভাপতি বীর মুক্তিযোদ্ধা সাংবাদিক শ্রী শংকর কুমার দে, সহ-সভাপতি তিলোত্তমা দাস, তপন ঘোষ, নারায়ণগঞ্জ মহানগর পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক সুশীল দাস, জেলা পূজা পরিষদের প্রচার সম্পাদক ও লোকনাথ মন্দির কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক মদন সাহাসহ বিভিন্ন সামাজিক ও ধর্মীয় সংগঠনের নেতৃবৃন্দ। প্রথম দিনের ক্লাসে বিপুল সংখ্যক শিক্ষার্থী ও তাদের অভিভাবকরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।

লোড হচ্ছে...