সারা দেশ
অন্তঃসত্ত্বা স্ত্রীকে গলা কেটে হত্যা স্বামীর
NewsView5

নিউজভিউ ডেস্ক
সাতক্ষীরার লক্ষ্মীদাড়ি গ্রামে চার মাসের অন্তঃসত্ত্বা স্ত্রীকে গলা কেটে হত্যা করা হয়েছে। শনিবার (১৬ মে) রাত ১১টার দিকে এই ঘটনার পর স্বামী সাদ্দাম হোসেন পলাতক রয়েছে।
নিহত তাসলিমা খাতুন (৩৬) সাতক্ষীরার দেবহাটা উপজেলার বহেরা গ্রামের নুরুজ্জামানের মেয়ে। তিনি দুই সন্তানের জননী ছিলেন।
লক্ষ্মীদাড়ি গ্রামের ইউপি সদস্য সন্তোষ কুমার ঘোষ জানান, এ গ্রামে নানার বাড়িতে পরিবার নিয়ে থাকতেন সাদ্দাম। তিনি যশোরের ঝিকরগাছা উপজেলার বেনাপোল এলাকার লোকমান হোসেন মোড়লের ছেলে।
স্থানীয় সূত্র জানায়, সাদ্দাম মাদক ও অনলাইন জুয়ায় আসক্ত ছিলেন। সম্প্রতি স্ত্রী তাসলিমা বাবার বাড়ি থেকে নিয়ে আসা একটি ছাগল সাদ্দাম তার স্ত্রীকে না জানিয়েই বিক্রি করে দেন। এ নিয়ে ঝগড়ার একপর্যায়ে তাসলিমাকে গলা কেটে হত্যা করেন সাদ্দাম। স্থানীয়রা রাত পৌনে ১২টার দিকে জরুরি সেবা নম্বর ৯৯৯-এ কল দিলে পুলিশে এসে মরদেহ উদ্ধার করে।
সাতক্ষীরা সদর থানার ওসি মাসুদুর রহমান বলেন, ময়নাতদন্ত শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে। অভিযুক্ত সাদ্দামকে আটকে অভিযান চলছে।

লোড হচ্ছে...