নারায়ণগঞ্জবন্দর
নারীকে জিম্মি করে ধর্ষণের অভিযোগে যুবক আটক
NHP NewsView

নিউজভিউ
নারায়ণগঞ্জের বন্দরে এক চাকরিপ্রত্যাশী নারীকে (২২) অস্ত্রের মুখে জিম্মি করে ধর্ষণের অভিযোগে রহমত মিয়া (৩৪) নামের এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার (৩ মার্চ) সকালে ভুক্তভোগী নারী বাদী হয়ে বন্দর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের করেন। পুলিশ গত সোমবার রাতে মদনপুর এলাকা থেকে স্থানীয়দের সহায়তায় অভিযুক্ত ওই ব্যক্তিকে আটক করে এবং মঙ্গলবার দুপুরে তাকে আদালতে প্রেরণ করা হয়েছে।
আটক রহমত লালমনিরহাট জেলার আদিতমারী থানার বাসিন্দা এবং বর্তমানে সোনারগাঁ থানার কুতুবপুর এলাকায় ভাড়াটিয়া হিসেবে বসবাস করছিলেন।
পুলিশ ও মামলার এজাহার সূত্রে জানা গেছে, ভুক্তভোগী নারী লালমনিরহাট থেকে এইচএসসি পাস করে জীবিকার প্রয়োজনে সোনারগাঁও এলাকায় বসবাস করে চাকরি খুঁজছিলেন। গত শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) রাতে কাজ শেষে বাড়ি ফেরার পথে রিকশা থেকে নামিয়ে দেশীয় অস্ত্রের মুখে তাকে জিম্মি করেন অভিযুক্ত রহমত। এরপর তাকে সিদ্ধিরগঞ্জ থানার হিরাঝিল এলাকার একটি ভবনে নিয়ে রাতভর আটকে রেখে একাধিকবার ধর্ষণ করা হয়েছে বলে অভিযোগ করা হয়েছে। পরদিন সকালে তাকে ছেড়ে দিলেও অভিযুক্ত ব্যক্তি মুঠোফোনে পুনরায় তাকে দেখা করার জন্য চাপ দিতে থাকেন।
র্যাব ও পুলিশের একাধিক সূত্রের তথ্যমতে, অভিযুক্তের কথামতো সোমবার রাতে ওই নারী মদনপুর বাসস্ট্যান্ড এলাকায় যান এবং সেখানে আগে থেকেই ওত পেতে থাকা স্থানীয় এলাকাবাসী ও ভুক্তভোগীর সহায়তায় রহমত মিয়াকে কৌশলে আটক করে পুলিশে সোপর্দ করা হয়। পুলিশ ভুক্তভোগী নারীকে উদ্ধার করে ডাক্তারি পরীক্ষার জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে পাঠিয়েছে। ঘটনাটি নিয়ে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এবং পুলিশ পুরো বিষয়টি অধিকতর তদন্ত করছে বলে জানা গেছে।

লোড হচ্ছে...