আন্তর্জাতিক
বাংলাদেশি ২৪ জেলেকে ধরে নিয়ে গেছে ভারত
NewsView

নিউজভিউ ডেস্ক
ভারতের জলসীমায় প্রবেশের অভিযোগে ২৪ বাংলাদেশি জেলেসহ একটি ফিশিং ট্রলার আটক করেছে ভারতীয় কোস্টগার্ড। আটক করা ট্রলারটির নাম ‘এফবি সাফওয়ান’। সোমবার (১৯ জানুয়ারি) সকালে আটককৃতদের পশ্চিমবঙ্গের দক্ষিণ চব্বিশ পরগনার ফ্রেজারগঞ্জ কোস্টাল থানায় হস্তান্তর করা হয়েছে।
ফ্রেজারগঞ্জ কোস্টাল থানা সূত্রে জানা যায়, রোববার (১৮ জানুয়ারি) রাতে ভারতীয় কোস্টগার্ডের একটি জাহাজ আন্তর্জাতিক জলসীমার কাছাকাছি টহল দিচ্ছিল। এসময় আন্তর্জাতিক জলসীমা লঙ্ঘনের দায়ে বাংলাদেশি ট্রলারটি আটক করে ভারতীয় বাহিনী। ট্রলারে থাকা ২৪ জন জেলেকে জিজ্ঞাসাবাদের পর তারা সবাই বাংলাদেশের নাগরিক বলে নিশ্চিত হওয়া গেছে।
সোমবার সকালে ট্রলারসহ জেলেদের ফ্রেজারগঞ্জে নিয়ে আসা হয়। এরপর আনুষ্ঠানিক প্রক্রিয়া শেষে তাদের কোস্টাল থানা পুলিশের কাছে সোপর্দ করা হয়। পুলিশ জানিয়েছে, অনুমতি ছাড়া ভারতীয় জলসীমায় মাছ ধরার অভিযোগে তাদের বিরুদ্ধে মামলা করা হয়েছে।
আটক হওয়া ২৪ জেলেকে আগামীকাল মঙ্গলবার (২০ জানুয়ারি) পশ্চিমবঙ্গের কাকদ্বীপ মহকুমা আদালতে তোলা হবে। সেখানে তাদের বিচারিক প্রক্রিয়ার পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।
বাংলাদেশের উপকূলীয় অঞ্চলের জেলেদের অসাবধানতাবশত জলসীমা অতিক্রম করার ঘটনা মাঝেমধ্যেই ঘটে থাকে। তবে এই ২৪ জেলের মুক্তির বিষয়ে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে কোনো পদক্ষেপ নেওয়া হচ্ছে কি না, সে বিষয়ে এখনও বিস্তারিত জানা যায়নি।

লোড হচ্ছে...