আন্তর্জাতিক
আমাকে হত্যা করলে ইরানকে নিশ্চিহ্ন করা হবে: ট্রাম্প
NewsView5

নিউজভিউ ডেস্ক
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হুঁশিয়ারি দিয়ে বলেছেন, তাকে হত্যার চেষ্টা করা হলে বা এমন কোনো হামলা সফল হলে যুক্তরাষ্ট্র ইরানকে ‘সম্পূর্ণভাবে নিশ্চিহ্ন’ করে দেবে।
বার্তা সংস্থা এএফপি জানায়, শুক্রবার নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যাল-এ দেওয়া এক পোস্টে ট্রাম্প এ মন্তব্য করেন।
পোস্টে ট্রাম্প লেখেন, ইরান যদি যুক্তরাষ্ট্রের বর্তমান প্রেসিডেন্টকে—অর্থাৎ তাকে—হত্যার হুমকি বাস্তবায়নের চেষ্টা করে, তবে এর জবাবে কঠোর সামরিক পদক্ষেপ নেওয়া হবে।
তিনি দাবি করেন, ইরানের দিকে এক হাজার ক্ষেপণাস্ত্র প্রস্তুত রাখা হয়েছে। তার ভাষায়, বিশ্বের বিভিন্ন স্থানে দেওয়া হুমকি অনুযায়ী ইরান যদি তাকে হত্যার চেষ্টা করে বা হত্যাকাণ্ড ঘটাতে সক্ষম হয়, তাহলে সঙ্গে সঙ্গে আরও হাজার হাজার ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হবে।
ট্রাম্প আরও বলেন, এ বিষয়ে ইতোমধ্যে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে। তার দাবি, মার্কিন সামরিক বাহিনী অন্তত এক বছরের জন্য—প্রয়োজনে আরও দীর্ঘ সময়—ইরানের যেকোনো স্থানে ব্যাপক সামরিক অভিযান চালিয়ে দেশটিকে ধ্বংস করার সক্ষমতা ও প্রস্তুতি ধরে রেখেছে।
তবে ট্রাম্পের এ দাবির বিষয়ে ইরানের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

লোড হচ্ছে...