অর্থ-বাণিজ্য
দুই দিনেই কমল সোনার দাম
NewsView5

নিউজভিউ ডেস্ক
দেশের বাজারে দুই দিনের ব্যবধানে সোনার দাম কিছুটা কমেছে। এবার ভালো মানের (২২ ক্যারেট) প্রতি ভরি সোনার দাম ২ হাজার ১৫৮ টাকা কমিয়ে নির্ধারণ করা হয়েছে ২ লাখ ৩৫ হাজার ৯৬৩ টাকা।
শনিবার (২৩ মে) সকালে বাংলাদেশ জুয়েলার্স সমিতি এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, স্থানীয় বাজারে তেজাবি সোনার দাম কমায় নতুন এ দর নির্ধারণ করা হয়েছে, যা আজ সকাল থেকেই কার্যকর হয়েছে।
নতুন দর অনুযায়ী ২১ ক্যারেটের প্রতি ভরি ২ লাখ ২৫ হাজার ২৩২ টাকা, ১৮ ক্যারেটের ১ লাখ ৯৩ হাজার ৩৯ টাকা এবং সনাতন পদ্ধতির সোনার দাম ১ লাখ ৫৭ হাজার ২৩১ টাকা।
এর আগে বৃহস্পতিবার (২১ মে) ভরিতে সর্বোচ্চ ২ হাজার ১৫৮ টাকা বাড়ানো হয়েছিল। তবে আন্তর্জাতিক বাজারে দাম কমায় এবার একই পরিমাণে সমন্বয় করা হয়েছে।
এদিকে সোনার দাম কমলেও রুপার দাম অপরিবর্তিত রাখা হয়েছে।

লোড হচ্ছে...