রাজনীতি
আওয়ামী লীগেই থাকতে চাই, পল্টি দেওয়ার অভ্যাস নেই আমার : সাকিব
NHP NewsView

নিউজভিউ ডেস্ক
ক্রিকেট ক্যারিয়ারের সায়াহ্নে দাঁড়িয়ে নিজের রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে মুখ খুলেছেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক ও মাগুরা-১ আসনের সাবেক সংসদ সদস্য সাকিব আল হাসান। রোববার (৩ মে) এক সাক্ষাৎকারে তিনি স্পষ্টভাবে জানিয়েছেন, রাজনীতিতে তার একমাত্র পছন্দ আওয়ামী লীগ এবং দল পরিবর্তনের কোনো ইচ্ছা তার নেই। ৩৯ বছর বয়সী এই ক্রিকেটার বিডিনিউজ টোয়েন্টিফোরকে দেওয়া সাক্ষাৎকারে নিজের রাজনৈতিক দর্শন ও ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরেন।
দলের প্রতি নিজের আনুগত্য প্রকাশ করে সাকিব বলেন, "আমার এত দল পরিবর্তন করার শখ নেই। আমি যখন ছোট কোনো দলেও খেলেছি, সেই দলের প্রতি অনুগত ছিলাম। আমার পল্টি দেওয়ার অভ্যাস নেই"। বর্তমানে আওয়ামী লীগ রাজনৈতিকভাবে চাপের মুখে থাকলেও এই অবস্থা চিরস্থায়ী হবে না বলে তিনি বিশ্বাস করেন। তার মতে, কাউকে আজীবন নিষিদ্ধ করে রাখা সম্ভব নয় এবং জোর করে কাউকে দমিয়ে রাখলে দেশের বা রাজনীতির কোনো উন্নতি হয় না।
রাজনীতিতে প্রতিহিংসার সংস্কৃতি বন্ধের আহ্বান জানিয়ে এই অলরাউন্ডার বলেন, "যদি আমরা আগে ভুল করে থাকি এবং এখন সেটির পুনরাবৃত্তি হয়, তবে এই খেলা চলতেই থাকবে। কাউকে না কাউকে এই ধারা শেষ করতে হবে"। ২০২৪ সালের নির্বাচনে মাত্র সাত মাসের জন্য সংসদ সদস্য থাকা সাকিব মাগুরার মানুষের প্রতি নিজের আস্থার কথা জানান। তিনি বিশ্বাস করেন, সুষ্ঠু নির্বাচন হলে মাগুরার মানুষ তাকে আবারও ভোট দিয়ে নির্বাচিত করবে।
৫ আগস্টের পর থেকে যুক্তরাষ্ট্রে অবস্থানরত সাকিবের নামে বর্তমানে হত্যা মামলাসহ বেশ কিছু আইনি জটিলতা রয়েছে। দেশে ফেরার ইচ্ছা প্রকাশ করে তিনি বলেন, "পুরোপুরি আশা আছে যে আমি দ্রুতই দেশে ফিরব। আমি আইনের মুখোমুখি হতে চাই, কিন্তু আমার নিরাপত্তা নিশ্চিত করতে হবে"। সাধারণ নাগরিক হিসেবে আইনি প্রক্রিয়া চলাকালীন হয়রানি না করার নিশ্চয়তা পেলে তিনি দ্রুতই দেশে ফিরবেন বলে জানান।

লোড হচ্ছে...