নারায়ণগঞ্জসদর
সিদ্ধিরগঞ্জে মেয়াদোত্তীর্ণ পণ্য রাখায় জরিমানা
NewsView

নিউজ ভিউ, নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ হীরাঝিল এলাকায় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে দুটি প্রতিষ্ঠানকে বড় অংকের জরিমানা করা হয়েছে। মেয়াদোত্তীর্ণ খাদ্যপণ্য, নকল কসমেটিকস ও নিষিদ্ধ সামগ্রী বিক্রি করে স্থানীয় ভোক্তাদের স্বাস্থ্যঝুঁকিতে ফেলার অভিযোগে এই জরিমানা করা হয়।
বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) দুপুরে অধিদপ্তরের নারায়ণগঞ্জ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক হৃদয় রঞ্জন বনিকের নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়। অভিযানে জেলা পুলিশের একটি দল সহায়তা করে।
অভিযানকালে হীরাঝিল সিটি বাজারের একটি দোকানে মেয়াদোত্তীর্ণ চকলেটসহ বিভিন্ন খাদ্যপণ্য, অনুমোদনহীন কসমেটিকস, নিষিদ্ধ সৌন্দর্যবর্ধক সামগ্রী এবং বিক্রি নিষিদ্ধ কোমল পানীয় পাওয়া যায়। এসব অপরাধে প্রতিষ্ঠানটিকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া, পাশের হীরাঝিল ফার্মেসিতে মেয়াদোত্তীর্ণ ওষুধ পাওয়ায় আরও ২ হাজার টাকা জরিমানা করা হয়।
কর্মকর্তারা জানান, এ ধরনের ভেজাল ও মেয়াদোত্তীর্ণ পণ্য স্থানীয় ভোক্তাদের জন্য গুরুতর স্বাস্থ্যঝুঁকি তৈরি করতে পারে।
অভিযান শেষে সহকারী পরিচালক হৃদয় রঞ্জন বনিক বলেন, "বাজারে নকল, ভেজাল ও মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রি রোধে নিয়মিত তদারকি চলছে। ভোক্তার অধিকার রক্ষায় ভবিষ্যতেও এমন অভিযান অব্যাহত থাকবে।"
তিনি নিশ্চিত করেন, ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ভোক্তার নিরাপদ খাদ্য ও স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করতে দৃঢ়প্রতিজ্ঞ।

লোড হচ্ছে...