সারা দেশ
ময়মনসিংহে মোটরসাইকেলসহ চোর চক্রের তিন সদস্য গ্রেফতার
NewsView
নিউজভিউ ডেস্ক
ময়মনসিংহে চুরি হওয়া মোটরসাইকেলসহ ২৮ মামলার আসামি ফ্রিডম মানিকসহ তিন জনকে গ্রেফতার করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। গতকাল শুক্রবার ভোরে গৌরীপুরের বিভিন্ন এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।
শুক্রবার দুপুরে পিবিআইয়ের পুলিশ সুপার মিজানুর রহমান জানান, গত ২৯ এপ্রিল সন্ধ্যায় নগরীর হেরা মার্কেটের সামনে থেকে মোটরসাইকেল চুরি করে একটি চক্র। পরে সিসিটিভি ফুটেজ দেখে চক্রটির পরিচয় নিশ্চিত করে তথ্যপ্রযুক্তি সহায়তায় ফ্রিডম মানিক, মোস্তাফিজ ও সোহেলকে গ্রেফতার করে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে চুরি হওয়া মোটরসাইকেলটি উদ্ধার করা হয়। গ্রেফতারকৃত আসামিদের আদালতে সোপর্দ করা হয়েছে বলেও জানায় পুলিশ।

লোড হচ্ছে...