নারায়ণগঞ্জবন্দর
সুষ্ঠু নির্বাচনের লক্ষ্যে তৎপর বন্দর ইউএনও শিবানী সরকার
NewsView

নিউজভিউ
আসন্ন ১২ ফেব্রুয়ারির জাতীয় সংসদ নির্বাচন সম্পূর্ণ নিরপেক্ষ, অবাধ ও সুষ্ঠু করার লক্ষ্যে মাঠ পর্যায়ে নিরলস কাজ করে যাচ্ছেন বন্দর উপজেলার নবনিযুক্ত উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) শিবানী সরকার। এরই ধারাবাহিকতায় সোমবার (৫ জানুয়ারি) সকাল থেকে তিনি নারায়ণগঞ্জ-৫ আসনের বিভিন্ন ভোট কেন্দ্র সরেজমিনে পরিদর্শন ও সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ করেন।
সকাল ১০টায় ইউএনও শিবানী সরকার বন্দর উপজেলার কলাগাছিয়া ইউনিয়ন পরিষদের ৪নং ওয়ার্ডের কল্যান্দী সরকারি প্রাথমিক বিদ্যালয় ও পিয়ার সাত্তার লতিফ উচ্চ বিদ্যালয় কেন্দ্র দুটি পরিদর্শন করেন। পরিদর্শনকালে তিনি বলেন, "মাননীয় প্রধান উপদেষ্টার নির্দেশনা ও নির্বাচন কমিশনের পরিকল্পনা বাস্তবায়নে আমরা কাজ করে যাচ্ছি। প্রতিটি কেন্দ্রে যাতে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটে এবং সাধারণ ভোটাররা যেন নির্বিঘ্নে ভোট দিতে পারেন, সে বিষয়ে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করা হচ্ছে।"
কেন্দ্র পরিদর্শন শেষে তিনি বিদ্যালয় দুটির শিক্ষকদের সাথে কুশল বিনিময় করেন এবং নির্বাচনের প্রস্তুতি বিষয়ে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন। এসময় পিয়ার সাত্তার লতিফ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা পারভীন আক্তার ও কল্যান্দী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রেজিয়া আক্তারসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
ভোট কেন্দ্র পরিদর্শন শেষে ইউএনও শিবানী সরকার জনস্বার্থে বন্দর উপজেলার বিভিন্ন বাজারে এলপি গ্যাসের দাম তদারকিতে ঝটিকা অভিযান পরিচালনা করেন। অভিযানে তিনি খুচরা ও পাইকারি দোকানে সরকার নির্ধারিত মূল্যে গ্যাস বিক্রি হচ্ছে কি না তা যাচাই করেন এবং ব্যবসায়ীদের সতর্ক করেন।
বন্দর প্রশাসনের এমন তৎপরতায় স্থানীয় সাধারণ মানুষের মধ্যে স্বস্তি ও সুষ্ঠু নির্বাচনের আশা তৈরি হয়েছে।

লোড হচ্ছে...