শিক্ষা
এইচএসসি ফরম পূরণের সময় আবারও বাড়ল
NewsView5

নিউজভিউ ডেস্ক
২০২৬ সালের এইচএসসি পরীক্ষার বিলম্ব ফিসহ ফরম পূরণ এবং ‘সোনালী সেবা’র মাধ্যমে ফি পরিশোধের সময়সীমা আবারও বাড়িয়েছে ঢাকা শিক্ষা বোর্ড। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, বৃহস্পতিবার (২৫ জুন) রাত ১২টা পর্যন্ত ফরম পূরণ ও ফি পরিশোধ করা যাবে। এ বিষয়ে পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর জেসমিন তাসলিমা বানু স্বাক্ষরিত আদেশে সংশ্লিষ্ট সব শিক্ষা প্রতিষ্ঠান প্রধানকে নির্ধারিত সময়ের মধ্যে শিক্ষার্থীদের ফরম পূরণের কাজ সম্পন্ন করার নির্দেশ দেওয়া হয়েছে।
লোড হচ্ছে...