নারায়ণগঞ্জসদর
মাসুদুজ্জামানের জনসভায় নজরুল ইসলাম আজাদ
‘কোনো অবস্থাতেই দলকে বিব্রত করা যাবে না’
NewsView

নিউজ ভিউ, নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জ-৫ আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর মনোনীত প্রার্থী মাসুদুজ্জামানের সমর্থনে এক বর্ণাঢ্য নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৭ নভেম্বর) এই জনসভায় দলের কেন্দ্রীয় নেতৃত্ব পরিষ্কার বার্তা দিয়েছেন—সকল ভেদাভেদ ভুলে ঐক্যবদ্ধভাবে ধানের শীষকে বিজয়ী করতে হবে।
নারায়ণগঞ্জ মহানগর বিএনপির উদ্যোগে আয়োজিত এই মহাসমাবেশে প্রধান অতিথি ছিলেন বিএনপির ঢাকা বিভাগের সহ-সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম আজাদ। সভায় সভাপতিত্ব করেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সদস্য সচিব আবু আল ইউসুফ টিপু। মহানগর, থানা, ওয়ার্ডসহ অঙ্গসংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী ও এলাকাবাসী সমাবেশে উপস্থিত ছিলেন।
জনসভায় প্রধান অতিথির বক্তব্যে নজরুল ইসলাম আজাদ উপস্থিত সকলকে ধন্যবাদ জানিয়ে দলীয় ঐক্যের ওপর জোর দেন। তিনি বলেন, আমরা যারা বাংলাদেশ জাতীয়তাবাদী দল করি, আমাদের ধানের শীষের কান্ডারী জনাব তারেক রহমান। আমাদের নেতা তারেক রহমান ও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সিদ্ধান্তই আমাদের কাছে চূড়ান্ত সিদ্ধান্ত।
বিএনপির মতো বৃহৎ দলে একাধিক যোগ্য প্রার্থী থাকা স্বাভাবিক উল্লেখ করে তিনি জোর দিয়ে বলেন, দল যাকে মনোনয়ন দিয়েছে—সবার কাজ হচ্ছে তার পাশে দাঁড়ানো। নারায়ণগঞ্জের মাটি তারেক রহমানের ঘাঁটি, ধানের শীষের ঘাঁটি। তাই কোনো অবস্থাতেই দলকে বিব্রত করা যাবে না। আমাদের লক্ষ্য একটাই—ধানের শীষের প্রার্থীকে বিপুল ভোটে জয়ী করা।
তিনি মন্তব্য করেন, ঐক্যবদ্ধভাবে কাজ করলেই নারায়ণগঞ্জ-৫ আসনকে একটি মডেল আসনে রূপান্তরিত করা সম্ভব।
মনোনীত প্রার্থী মাসুদুজ্জামান বক্তৃতার শুরুতে জনসভা সফল করার জন্য প্রধান অতিথি নজরুল ইসলাম আজাদের প্রতি বিশেষ কৃতজ্ঞতা প্রকাশ করেন।
তিনি বলেন, তিনি একটি শান্তিপূর্ণ, অংশগ্রহণমূলক ও সুন্দর নির্বাচনের প্রত্যাশা করছেন। তিনি জনগণের কাছে দোয়া ও ভোট চেয়ে বলেন, নারায়ণগঞ্জ-৫ এ বিপুল ভোটে বিজয়ী হয়ে সেই বিজয় দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানকে উৎসর্গ করতে চান। এসময় তিনি সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা করে দোয়া প্রার্থনা করেন এবং তাকে মনোনয়ন দেওয়ায় তারেক রহমান ও দলের প্রতি কৃতজ্ঞতা জানান।
সমাবেশে উপস্থিত অন্য নেতৃবৃন্দ তাদের বক্তব্যে বলেন, ধানের শীষ শুধু একটি নির্বাচন প্রতীক নয়—এটি দেশের গণতান্ত্রিক আকাঙ্ক্ষার প্রতীক। তাঁরা দলীয় সিদ্ধান্তকে চূড়ান্ত মেনে মাসুদুজ্জামানের পক্ষে সম্মিলিত প্রচারণা চালিয়ে বিপুল ভোটে বিজয়ী করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।
সভায় বক্তব্য রাখেন মহানগর বিএনপির যুগ্ম-আহ্বায়ক অ্যাডভোকেট জাকির হোসেন, অ্যাডভোকেট সরকার হুমায়ুন কবির, আনোয়ার হোসেন আনু, আ. সবুর খান সেন্টু, ফাতেহ মো. রেজা রিপন, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মাসুকুল ইসলাম রাজীব; সাবেক কাউন্সিলর মাকসুদুল আলম খন্দকার খোরশেদ, মহানগর যুবদলের আহ্বায়ক মনিরুল ইসলাম সজল, বন্দর থানা বিএনপির সভাপতি শাহেন শাহ, মহানগর মহিলা দলের সভাপতি দিলারা মাসুদ ময়না এবং মহানগর যুবদল নেতা মাজহারুল ইসলাম জোসেফসহ সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

লোড হচ্ছে...