জাতীয়
চিড়িয়াখানায় গোলাপি মহিষ ‘ডোনাল্ড ট্রাম্প’
NewsView5

নিউজভিউ ডেস্ক
নারায়ণগঞ্জের আলোচিত গোলাপি মহিষ ‘ডোনাল্ড ট্রাম্প’কে আর কোরবানি দেওয়া হচ্ছে না। সরকার মহিষটিকে সংরক্ষণের সিদ্ধান্ত নিয়েছে এবং এটিকে রাজধানীর জাতীয় চিড়িয়াখানায় রাখা হয়েছে।
সম্প্রতি অ্যালবিনো জাতের এই মহিষটি সামাজিক যোগাযোগমাধ্যমসহ দেশ-বিদেশের বিভিন্ন গণমাধ্যমে ব্যাপক আলোচনায় আসে। এর গোলাপি রঙ ও মাথার চুলের সঙ্গে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের চেহারার মিল থাকায় খামার কর্তৃপক্ষ এর নাম রাখে ‘ডোনাল্ড ট্রাম্প’।
প্রথমে নারায়ণগঞ্জের পাইকপাড়ার রাবেয়া অ্যাগ্রো ফার্মে লালন-পালন করা হয় মহিষটিকে। পরে কোরবানির জন্য এটি বিক্রি করা হলেও শেষ পর্যন্ত স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের হস্তক্ষেপে কোরবানি বন্ধ করা হয়। এরপর পুলিশি তত্ত্বাবধানে মহিষটিকে কেরানীগঞ্জ থেকে নিয়ে যাওয়া হয়।
জাতীয় চিড়িয়াখানা কর্তৃপক্ষ জানিয়েছে, মহিষটিকে প্রথমে কোয়ারেন্টিনে রেখে স্বাস্থ্য পরীক্ষা করা হবে। বিরল অ্যালবিনো প্রজাতির হওয়ায় প্রাণীটিকে বিশেষভাবে সংরক্ষণ ও পরিচর্যার উদ্যোগ নেওয়া হয়েছে।

লোড হচ্ছে...