রাজনীতি
নবনির্বাচিত জাতীয় সংসদ সদস্যদের শপথ
NewsView

নিউজভিউ ডেস্ক
নবনির্বাচিত জাতীয় সংসদ সদস্যদের শপথ পাঠ করিয়েছেন সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। রবিবার (১২ এপ্রিল) দুপুর ১২টায় সংসদ ভবনে স্পীকারের কার্যালয়ে এই শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়।
নির্বাচিত দুই সংসদ সদস্য হলেন—বগুড়া-৬ আসনের (সদর) রেজাউল করিম (বাদশা) ও শেরপুর-৩ (শ্রীবরদী-ঝিনাইগাতী) আসনের মাহমুদুল হক (রুবেল)।
বৃহস্পতিবার (৯ এপ্রিল) বগুড়া-৬ আসনে উপনির্বাচন এবং একই দিন শেরপুর-৩ আসনে সাধারণ নির্বাচন হয়।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে শেরপুর-৩ আসনে জামায়াতের প্রার্থী নুরুজ্জামান বাদলের মৃত্যুর কারণে এই আসনে নির্বাচন স্থগিত করা হয়েছিল।
অন্যদিকে, বগুড়া-৬ আসনের পাশাপাশি ঢাকা-১৭ আসনে বিজয়ী হয়েছিলেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। পরে তিনি বগুড়া-৬ আসন ছেড়ে দেয়ায় এই আসনটিতে উপনির্বাচন অনুষ্ঠিত হয়।

লোড হচ্ছে...