নারায়ণগঞ্জসদর
নারায়ণগঞ্জে হাম রুবেলা টিকাদান কর্মসূচির উদ্বোধন করলেন ডিসি
NHP NewsView

নিউজভিউ
শিশুদের স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করার লক্ষ্যে নারায়ণগঞ্জ সদর উপজেলায় উৎসবমুখর পরিবেশে ‘হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন ২০২৬’ এর আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। সোমবার (২০ এপ্রিল) সকালে সদর উপজেলা কমপ্লেক্সে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই কর্মসূচির সূচনা করেন নারায়ণগঞ্জের জেলা প্রশাসক মো. রায়হান কবির।
নারায়ণগঞ্জের সিভিল সার্জনের সভাপতিত্বে অনুষ্ঠিত এই উদ্বোধনী সভায় জেলা প্রশাসক বলেন, একটি সুস্থ ও সবল জাতি গঠনে শিশুদের সময়মতো টিকাদান অত্যন্ত জরুরি। হাম ও রুবেলা নির্মূলে সরকারের এই বিশেষ উদ্যোগ সফল করতে অভিভাবকসহ সমাজের সকল স্তরের মানুষকে এগিয়ে আসার আহ্বান জানান তিনি। অনুষ্ঠানে জেলা প্রশাসনের পক্ষ থেকে টিকাদান কার্যক্রমের সার্বিক প্রস্তুতি ও বাস্তবায়নের ওপর গুরুত্বারোপ করা হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ সদর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) এবং ফতুল্লা রাজস্ব সার্কেলের সহকারী কমিশনার (ভূমি)। এছাড়া স্বাস্থ্য বিভাগের মাঠ পর্যায়ের কর্মী এবং টিকাদান ক্যাম্পেইনে অংশ নিতে আসা বিপুল সংখ্যক সাধারণ মানুষ ও শিশুরা এই আয়োজনে উপস্থিত ছিলেন।
সদর উপজেলার বিভিন্ন স্থায়ী ও অস্থায়ী কেন্দ্রে এই টিকাদান কার্যক্রম চলবে। ৬ মাস থেকে ৫৯ মাস বয়সী প্রতিটি শিশুকে এই টিকার আওতায় আনার লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে স্থানীয় স্বাস্থ্য বিভাগ। উদ্বোধনী অনুষ্ঠান শেষে জেলা প্রশাসক শিশুদের টিকা দেওয়ার কার্যক্রম সরাসরি পর্যবেক্ষণ করেন এবং উপস্থিত অভিভাবকদের সচেতন হওয়ার পরামর্শ দেন।

লোড হচ্ছে...