রাজনীতিবন্দর
ইনশাআল্লাহ আমি বিপুল ভোটে জয়ী হবো: মাকসুদ হোসেন
NewsView

নিউজভিউ
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নারায়ণগঞ্জ-৫ আসনে উৎসবমুখর পরিবেশের মধ্যে নিজের জয়ের ব্যাপারে দৃঢ় আশাবাদ ব্যক্ত করেছেন ‘ফুটবল’ প্রতীকের স্বতন্ত্র প্রার্থী মাকসুদ হোসেন। বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) সকালে বন্দর উপজেলার মুছাপুর ইউনিয়নের বিভিন্ন এলাকায় গণসংযোগকালে তিনি বলেন, “ভোটারদের কাছ থেকে আমি ব্যাপক সাড়া পাচ্ছি। যদি শতভাগ ফেয়ার এবং লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত হয়, তবে ইনশাআল্লাহ আমি বিপুল ভোটে জয়ী হবো।”
সকাল ১০টা থেকে মাকসুদ হোসেন মুছাপুর ইউনিয়নের লাঙ্গলবন্দ কলোনি, হালুয়াপাড়া, কুঁচিয়ামোড়া, শ্রীরামপুর, জাঙ্গাল ও গকুল দাসেরবাগসহ অন্তত ১০টি এলাকায় নিবিড় গণসংযোগ করেন। এসময় তিনি সাধারণ ভোটারদের হাতে নিজের প্রতীক ‘ফুটবল’ সম্বলিত লিফলেট তুলে দেন এবং এলাকার উন্নয়নে কাজ করার প্রতিশ্রুতি দেন।
১২ ফেব্রুয়ারির নির্বাচনকে সামনে রেখে মাকসুদ হোসেন বলেন, “আমরা চাই একটি শান্তিপূর্ণ নির্বাচন, যেখানে সাধারণ মানুষ নির্ভয়ে কেন্দ্রে গিয়ে পছন্দের প্রার্থীকে ভোট দিতে পারবে। এখন পর্যন্ত পরিবেশ অনুকূলে আছে এবং আমি আশা করি নির্বাচন কমিশন শেষ পর্যন্ত একটি লেভেল প্লেয়িং ফিল্ড বজায় রাখবে।”
গণসংযোগকালে মুছাপুর ও ধামগড় ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডের বিপুল সংখ্যক নেতাকর্মী ও সমর্থক তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন। প্রচারণাকালে প্রার্থীর সমর্থকদের ‘ফুটবল’ প্রতীকের স্লোগানে এলাকা মুখরিত হয়ে ওঠে। সাধারণ ভোটারদের সাথে কুশল বিনিময়ের সময় মাকসুদ হোসেন তাঁদের দোয়া ও সমর্থন কামনা করেন।

লোড হচ্ছে...