নারায়ণগঞ্জসদর
চট্টগ্রাম যুব বিদ্রোহের শহীদদের স্মরণে কথনের শ্রদ্ধাঞ্জলি
NHP NewsView

নিউজভিউ
ব্রিটিশবিরোধী আন্দোলনের অগ্নিপুরুষ মাস্টারদা সূর্য সেনের নেতৃত্বে সংঘটিত ঐতিহাসিক চট্টগ্রাম যুব বিদ্রোহের বীর শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেছে সাংস্কৃতিক সংগঠন ‘কথন’। শনিবার (১৮ এপ্রিল) এক বিশেষ অনুষ্ঠানের মাধ্যমে এই মহান বিপ্লবের বীর যোদ্ধাদের জীবন ও আত্মত্যাগকে স্মরণ করা হয়।
অনুষ্ঠানে বিপ্লবী মাস্টারদা সূর্য সেনসহ চট্টগ্রাম যুব বিদ্রোহের সকল শহীদের স্মৃতির প্রতি বিনম্র শ্রদ্ধা জানানো হয়। এ সময় প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন কথনের সভাপতি দীপা নাগ তন্দ্রা। তিনি ১৯৩০ সালের ১৮ এপ্রিলের সেই গৌরবোজ্জ্বল লড়াইয়ের গুরুত্ব তুলে ধরে বলেন, “চট্টগ্রাম যুব বিদ্রোহ ছিল ব্রিটিশ সাম্রাজ্যবাদবিরোধী মুক্তির লড়াইয়ের অন্যতম দিশারি। বিপ্লবীরা জানতেন যে এই অসম লড়াইয়ে হয়তো তারা সেদিনই বিজয়ী হবেন না, কিন্তু তাদের অসীম সাহসিকতা সেই অহংকারী ব্রিটিশ সাম্রাজ্যের ভিত কাঁপিয়ে দিয়েছিল, যারা একসময় দাবি করত তাদের সাম্রাজ্যে সূর্য কখনো অস্ত যায় না।”
দীপা নাগ তন্দ্রা আরও বলেন, এই বিদ্রোহ বিশ্বের নিপীড়িত মানুষের সামনে অন্যায়ের বিরুদ্ধে আপসহীন সংগ্রামের এক শাশ্বত দৃষ্টান্ত স্থাপন করেছে। তবে অত্যন্ত পরিতাপের বিষয় যে, এই মহান ঐতিহাসিক সংগ্রামকে আজ বিভিন্নভাবে কালিমালিপ্ত করার চেষ্টা করা হচ্ছে। তিনি এ ধরনের হীন প্রচেষ্টার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।
অনুষ্ঠানে বক্তারা শহীদদের বিপ্লবী জীবন ও কর্মের বিভিন্ন দিক নিয়ে বিস্তারিত আলোচনা করেন। তারা মনে করেন, মাস্টারদা সূর্য সেন ও তাঁর অনুসারীদের আদর্শ বর্তমান প্রজন্মের দেশপ্রেমিক মানুষের জন্য চিরকাল প্রেরণা হয়ে থাকবে।

লোড হচ্ছে...