জাতীয়
একনেক সভায় ৭ হাজার কোটি টাকার ১৭ প্রকল্প অনুমোদন
NewsView

নিউজভিউ ডেস্ক
জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) ২০২৫-২৬ অর্থবছরের ১০ম সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২৬ এপ্রিল) বাংলাদেশ সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগের সভাকক্ষে আয়োজিত এই বৈঠকে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
পরিকল্পনা মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, সভায় মোট ১৭টি উন্নয়ন প্রকল্প উপস্থাপন করা হচ্ছে। প্রকল্পগুলো বাস্তবায়নের সম্ভাব্য ব্যয় ধরা হয়েছে প্রায় ৭ হাজার কোটি টাকা।
এখানে ভৌত অবকাঠামো খাতের উন্নয়নে সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হয়েছে, যেখানে প্রকল্পের সংখ্যা ১১। এছাড়া পরিকল্পনা কমিশনের আর্থ-সামাজিক অবকাঠামো বিভাগের অধীনে ৪টি এবং কৃষি, পানি-সম্পদ ও পল্লী প্রতিষ্ঠান বিভাগের অধীনে আরও ২টি প্রকল্প রয়েছে। পাশাপাশি একনেকের অবগতির জন্য পরিকল্পনা মন্ত্রীর অনুমোদিত আরও ৩৩টি ছোট-বড় প্রকল্প এ সভায় উপস্থাপিত হয়।

লোড হচ্ছে...