সারা দেশ
নবীনগর-আশুগঞ্জ ক্ষতিগ্রস্ত সড়ক পরিদর্শন করলেন এমপি মান্নান
NewsView

সঞ্জয় শীল, ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
ভারী বৃষ্টিপাতে ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর-আশুগঞ্জ নির্মাণাধীন সড়কের ক্ষতিগ্রস্ত বিভিন্ন অংশ পরিদর্শন করেছেন স্থানীয় সংসদ সদস্য অ্যাডভোকেট মোহাম্মদ আব্দুল মান্নান। শনিবার (২ মে) সকালে তিনি সরেজমিনে সড়কটির সার্বিক অবস্থা পর্যবেক্ষণ করেন এবং দ্রুত সংস্কার ও নির্মাণকাজ শেষ করার প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।
পরিদর্শনকালে সংসদ সদস্যের সাথে নবীনগর উপজেলা প্রশাসন ও সড়ক বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তা, সংশ্লিষ্ট কর্মচারী এবং উপজেলা ও স্থানীয় পর্যায়ের রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সরেজমিনে পরিদর্শনকালে এমপি আব্দুল মান্নান বলেন, "ভারী বৃষ্টির কারণে নবীনগর-আশুগঞ্জ সড়কের যে ক্ষতি হয়েছে, তা দ্রুত কাটিয়ে ওঠার জন্য আমি নিজে পরিদর্শনে এসেছি। সড়কটির নির্মাণকাজ যেন কোনোভাবেই বাধাগ্রস্ত না হয় এবং দ্রুততম সময়ের মধ্যে শেষ হয়, সে লক্ষ্যে আমরা কাজ করছি।"
সড়কটির গুরুত্ব তুলে ধরে তিনি আরও বলেন, "এই সড়কটি নির্মিত হয়ে গেলে নবীনগরসহ কুমিল্লা ও চট্টগ্রামের পূর্বাঞ্চলের মানুষের জন্য যাতায়াতে এক নতুন দিগন্ত উন্মোচিত হবে। ভৈরব হয়ে দেশের উত্তরবঙ্গ, সিলেট এবং ঢাকায় যাতায়াত অনেক সহজ ও দ্রুততর হবে।"
উল্লেখ্য, নির্মাণাধীন এই সড়কটি এই অঞ্চলের অর্থনৈতিক ও সামাজিক উন্নয়নের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করছেন স্থানীয় বাসিন্দারা। তাই দ্রুত কাজ শেষ করার বিষয়ে সংসদ সদস্যের এই তদারকি সাধারণ মানুষের মাঝে আশার সঞ্চার করেছে।

লোড হচ্ছে...