নারায়ণগঞ্জ
চাষাঢ়ায় ট্রেনের নিচে পড়ে অজ্ঞাত নারীর মৃত্যু
NewsView5
.jpg)
নিউজভিউ ডেস্ক
নারায়ণগঞ্জের চাষাঢ়া রেলস্টেশনে ট্রেনের নিচে পড়ে অজ্ঞাতপরিচয় এক নারীর মৃত্যু হয়েছে। শনিবার (২২ আগস্ট) দুপুর দেড়টার দিকে স্টেশনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত নারীর বয়স আনুমানিক ৫৫ বছর। দুর্ঘটনার পর তার পরিচয় নিশ্চিত হওয়া যায়নি।
প্রত্যক্ষদর্শী সেন্টু জানান, ঢাকা থেকে নারায়ণগঞ্জগামী একটি ট্রেন চাষাঢ়া স্টেশনে প্রবেশের সময় ওই নারী ট্রেনে ওঠার চেষ্টা করছিলেন। একপর্যায়ে তিনি নিয়ন্ত্রণ হারিয়ে ট্রেনের নিচে পড়ে যান।
তবে দুর্ঘটনার কারণ নিয়ে প্রত্যক্ষদর্শীদের মধ্যে ভিন্ন বক্তব্য পাওয়া গেছে। কেউ জানিয়েছেন, রেললাইন পার হওয়ার সময় তিনি ট্রেনের নিচে পড়ে যান। আবার কেউ বলেছেন, চলন্ত ট্রেনে ওঠার চেষ্টা করতে গিয়ে দুর্ঘটনার শিকার হন তিনি।
চাষাঢ়া স্টেশন মাস্টার কামরুল ইসলাম খান জানান, ট্রেনের নিচে পড়ে ঘটনাস্থলেই ওই নারীর মৃত্যু হয়। পরে মরদেহ উদ্ধার করে রেলওয়ে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। নিহতের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।

লোড হচ্ছে...