সারা দেশ
জমি নিয়ে বিরোধে চাচাতো ২ ভাই নিহত
NewsView

নিউজভিউ ডেস্ক
বগুড়ার শিবগঞ্জে জমি নিয়ে বিরোধের জের ধরে সংঘর্ষে দুই ভাই নিহত হয়েছেন। সোমবার সকালে মোকামতলা ইউনিয়নের লক্ষ্মীপুর গ্রামে এ ঘটনাটি ঘটে। নিহতরা হলেন ঐ এলাকার মোফাজ্জল হোসেনের ছেলে সুমন (৩৯) এবং জামিল হোসেনের ছেলে ইয়াছিন (৩৫)। এ ঘটনায় মূল অভিযুক্ত রাহাত মন্ডলকে (২১) গ্রেপ্তার করেছে পুলিশ।
স্থানীয় সূত্রে জানা গেছে, জমি নিয়ে দুই পক্ষের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। সোমবার সকাল সাড়ে ৮টার দিকে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ বাঁধে। এতে ঘটনাস্থলেই ইয়াছিনের মৃত্যু হয়। আহত সুমনকে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে তিনি মারা যান।
শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীনুজ্জামান বলেন, জমি-সংক্রান্ত বিরোধ থেকেই এ সহিংসতার ঘটনা ঘটেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। নিহতদের মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
লোড হচ্ছে...