আদালত
আইভীর শোন অ্যারেস্ট দেখানো মামলার শুনানি সোমবার
NewsView

নিউজভিউ
২০২৪ সালের জুলাই আন্দোলনের একটি হত্যা মামলায় শোন অ্যারেস্ট দেখানো হয়েছিলো নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের (নাসিক) সাবেক মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভীকে। সোমবার (২ মার্চ) সকালে সেই মামলায় চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত, নারায়ণগঞ্জে ভার্চ্যুয়ালি এ শুনানি অনুষ্ঠিত হবে। তথ্যটি নিশ্চিত করেছেন নিশ্চিত করেছেন তার আইনজীবী অ্যাডভোকেট আওলাদ হোসেন।
এর আগে গত ২৬ ফেব্রুয়ারি সিদ্ধিরগঞ্জ থানার বিস্ফোরক আইনে দায়ের একটি হত্যা মামলায় এজাহারে আসামির তালিকায় নাম না থাকা সত্ত্বেও তদন্তে ঘটনার সঙ্গে সম্পৃক্ততা পাওয়ার অভিযোগে পুলিশ আইভীকে শোন অ্যারেস্ট দেখায়। তার আগেই ওই দিন পাঁচটি মামলায় তিনি হাইকোর্ট বিভাগ থেকে অন্তর্বর্তীকালীন জামিন পেয়েছিলেন।
মামলার নথি সূত্রে জানা যায়, ২০২৪ সালের ২০ জুলাই আন্দোলনকারী ও পুলিশের সংঘর্ষের সময় নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে একটি বহুতল ভবনে অগ্নিসংযোগের ঘটনা ঘটে। ওই ভবনের তৃতীয় তলায় ডাচ-বাংলা ব্যাংক লিমিটেড–এর শিমরাইল শাখার অভ্যন্তরীণ সজ্জার কাজ করতে থাকা তিন কর্মী অগ্নিদগ্ধ হয়ে মারা যান। তিন দিন পর ভবনটি থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়।
নিহতদের একজন ২৯ বছর বয়সী সেলিম মণ্ডল। তার বাড়ি কুষ্টিয়ার কুমারখালী উপজেলার চরজগন্নাথপুর গ্রামে। মৃত্যুর ১০ মাস পর গত বছরের ৬ জুন তার কৃষক পিতা ওয়াজেদ আলী হত্যা মামলাটি দায়ের করেন।

লোড হচ্ছে...