রাজনীতিসদর
প্রশাসক মামুন মাহমুদের সাথে খোরশেদের সাক্ষাৎ
NHP NewsView

নিউজভিউ
নারায়ণগঞ্জ জেলা পরিষদের নবনিযুক্ত প্রশাসক অধ্যাপক মামুন মাহমুদের সাথে সৌজন্য সাক্ষাৎ ও শুভেচ্ছা বিনিময় করেছেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ও মহানগর যুবদলের সদ্য সাবেক সভাপতি মাকছুদুল আলম খন্দকার খোরশেদ। বৃহস্পতিবার (১৬ এপ্রিল) জেলা পরিষদ কার্যালয়ে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
সাক্ষাৎকালে মাকছুদুল আলম খন্দকার খোরশেদের নেতৃত্বে মহানগর যুবদলের সাবেক নেতাকর্মীরা অধ্যাপক মামুন মাহমুদকে ফুলেল শুভেচ্ছা জানান এবং তাঁর দায়িত্ব পালনে উত্তরোত্তর সাফল্য কামনা করেন। এ সময় উপস্থিত নেতাকর্মীরা জেলার উন্নয়ন ও জনসেবায় জেলা পরিষদের ভূমিকা আরও গতিশীল করার লক্ষ্যে বিভিন্ন বিষয়ে মতবিনিময় করেন।
শুভেচ্ছা বিনিময়কালে আরও উপস্থিত ছিলেন আনোয়ার মাহমুদ বকুল, জয়নাল আবেদীন, বাচ্চু বেপারী, রানা মুজিব, নাজমুল কবীর নাহিদ, আফজাল হোসেন, রানা মুন্সী, মুসা মিয়া, রহিম, জামাল হোসেন, রাসেল আহমেদ মনির, কুতুবউদ্দিন, ঈমন, মাসুম, মাসুদ আহমেদসহ মহানগর যুবদলের বিপুল সংখ্যক নেতাকর্মী।

লোড হচ্ছে...