নারায়ণগঞ্জ
ফতুল্লায় ডিবির অভিযানে মাদক কারবারি গ্রেপ্তার
NewsView5

নিউজভিউ
নারায়ণগঞ্জের ফতুল্লায় অভিযান চালিয়ে ১,৫০০ পিস ইয়াবাসহ এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ।
শুক্রবার (৫ জুন) রাত ৯টা ৪৫ মিনিটে ফতুল্লা থানার উত্তর নরসিংহপুর এলাকায় মেসার্স একতা ট্রেডার্সের সামনে পাকা সড়কে এ অভিযান পরিচালনা করা হয়।
ডিবি সূত্রে জানা যায়, নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সীর নির্দেশনায় এবং ডিবির অফিসার ইনচার্জ (সি-জোন) মোহাম্মদ আব্দুল মান্নানের তত্ত্বাবধানে এসআই বিরাজ দাসের নেতৃত্বে একটি দল অভিযান চালায়।
অভিযানে কক্সবাজার জেলার টেকনাফ উপজেলার বড় হাবিরপাড়া এলাকার বাসিন্দা দিল মোহাম্মদ ওরফে আব্দুর রশিদ (৪৫) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়। এ সময় তার কাছ থেকে ১,৫০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়, যার মোট ওজন প্রায় ১৫০ গ্রাম।
এ ঘটনায় গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। পরে তাকে আদালতে পাঠানো হয়েছে।
পুলিশ জানিয়েছে, মাদকসহ সব ধরনের অপরাধ দমনে নারায়ণগঞ্জ জেলা গোয়েন্দা শাখার অভিযান অব্যাহত থাকবে।

লোড হচ্ছে...