নারায়ণগঞ্জ
রামিসা হত্যার বিচার দাবিতে তোলারাম কলেজে ছাত্র ফ্রন্টের মানববন্ধন
NewsView5

নিউজভিউ
নারায়ণগঞ্জের সরকারি তোলারাম কলেজে সাত বছর বয়সী শিশু রামিসা আক্তার হত্যার বিচার এবং শিশু ও নারীর নিরাপত্তা নিশ্চিত করতে কার্যকর রাষ্ট্রীয় পদক্ষেপের দাবিতে প্রতিবাদী মানববন্ধন করেছে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট।
বৃহস্পতিবার (২১ মে) দুপুর ১টায় কলেজের শহীদ মিনার প্রাঙ্গণে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট সরকারি তোলারাম কলেজ শাখার উদ্যোগে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বক্তব্য দেন জেলা আহ্বায়ক সাইফুল ইসলাম, কলেজ সংগঠক ইফতি আহাম্মেদ জিহাদ, ইয়াসিন আরাফাত অভি ও খাদিজা আক্তার লামিয়া।
বক্তারা বলেন, রাজধানীর মিরপুরের পল্লবীতে দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী রামিসা আক্তারকে নৃশংসভাবে গলা কেটে হত্যা শুধু একটি পরিবারের জন্য নয়, সমগ্র সমাজের জন্য আতঙ্কজনক বার্তা বহন করে। তারা রামিসার পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।
নেতৃবৃন্দ বলেন, গত সাত দিনে দেশে চারজন কন্যাশিশুকে ধর্ষণের পর হত্যা করা হয়েছে। ধারাবাহিকভাবে শিশু ও নারীর ওপর ধর্ষণ, নির্যাতন ও হত্যার ঘটনা প্রমাণ করে রাষ্ট্র শিশু ও নারীর নিরাপত্তা নিশ্চিত করতে চরমভাবে ব্যর্থ হচ্ছে।
তারা বলেন, বিচ্ছিন্ন তৎপরতা দিয়ে এ পরিস্থিতির সমাধান সম্ভব নয়। দ্রুত বিচার নিশ্চিত করা, অপরাধীদের রাজনৈতিক-সামাজিক আশ্রয় বন্ধ করা এবং নারী-শিশুর প্রতি সহিংস মানসিকতার বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে।
মানববন্ধন থেকে পাঁচ দফা দাবি তুলে ধরা হয়। দাবিগুলো—
১. রামিসা হত্যাকাণ্ডের দ্রুত ও নিরপেক্ষ তদন্ত করে দোষীদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করা।
২. সাম্প্রতিক শিশু ধর্ষণ ও হত্যার সব ঘটনার বিচার দ্রুত সম্পন্ন করা।
৩. শিশু ও নারীর নিরাপত্তায় কার্যকর রাষ্ট্রীয় পদক্ষেপ গ্রহণ।
৪. শিক্ষাপ্রতিষ্ঠান ও সমাজে মানবিক মূল্যবোধভিত্তিক সচেতনতা বৃদ্ধি।
৫. বিচারহীনতার রেওয়াজ বন্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণ।

লোড হচ্ছে...