রাজনীতি
নিউইয়র্কে শামীম ওসমানের সভায় বিএনপির বিক্ষোভ
NewsView5

নিউজভিউ ডেস্ক
যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে আওয়ামী লীগের আয়োজিত একটি আলোচনা সভায় যোগ দিতে গিয়ে বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীদের বিক্ষোভের মুখে পড়েছেন নারায়ণগঞ্জের সাবেক সংসদ সদস্য ও আওয়ামী লীগ নেতা শামীম ওসমান। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে একপর্যায়ে তিনি সভাস্থল ত্যাগ করেন।
স্থানীয় সময় শনিবার (১৫ আগস্ট) রাতে নিউইয়র্কের ব্রুকলিনের চার্চ-ম্যাকডোনাল্ড এলাকায় এ ঘটনা ঘটে। ১৫ আগস্ট উপলক্ষে স্থানীয় আওয়ামী লীগের উদ্যোগে ওই এলাকায় একটি আলোচনা সভার আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে শামীম ওসমানের উপস্থিত থাকার কথা ছিল।
তার উপস্থিতির খবর ছড়িয়ে পড়লে যুক্তরাষ্ট্র স্বেচ্ছাসেবক দল ও যুবদলের শতাধিক নেতাকর্মী সেখানে জড়ো হয়ে বিক্ষোভ শুরু করেন। এ সময় তারা শামীম ওসমান ও আওয়ামী লীগের বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দেন। এতে সভাস্থলের আশপাশে উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়। পরে অপ্রীতিকর ঘটনা এড়াতে শামীম ওসমান দ্রুত স্থান ত্যাগ করেন।
স্থানীয় স্বেচ্ছাসেবক দল নেতা বাদল মির্জার নেতৃত্বে বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা বিক্ষোভে অংশ নেন। বাদল মির্জা বলেন, আওয়ামী লীগের বিরুদ্ধে তাদের রাজনৈতিক আন্দোলন অব্যাহত রয়েছে এবং যুক্তরাষ্ট্রে আওয়ামী লীগের কোনো নেতা এলে তারা প্রতিবাদ চালিয়ে যাবেন।
বিক্ষোভে বাদল মির্জার পাশাপাশি যুক্তরাষ্ট্র বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোস্তফা কামাল পাশা বাবুল, বিএনপি নেতা সালেহ আহমদ মানিক, কচি, গোলাম মাহমুদ, হাসান, সাইফুল ও মুন্নাসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানের মুখে আওয়ামী লীগ সরকারের পতনের পর দেশ ছাড়েন শামীম ওসমান। পরে তার যুক্তরাষ্ট্রে অবস্থানের খবর প্রকাশ্যে আসে। সম্প্রতি নিউইয়র্কে দলীয় একটি কর্মসূচিতেও তাকে বক্তব্য দিতে দেখা যায়।

লোড হচ্ছে...