জাতীয়
সাগর-রুনি হত্যা মামলার তদন্ত প্রতিবেদন আবারও পেছাল
NewsView5

নিউজভিউ ডেস্ক
সাংবাদিক দম্পতি সাগর সারোয়ার ও মেহেরুন রুনি হত্যা মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য আগামী ২৭ আগস্ট দিন ধার্য করেছেন ঢাকার একটি আদালত। তদন্ত সংস্থা নির্ধারিত দিনে প্রতিবেদন দাখিল করতে না পারায় এ নিয়ে ১২৮তম বারের মতো সময় বাড়ল।
বুধবার মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের দিন ধার্য ছিল। তবে তদন্ত সংস্থা প্রতিবেদন জমা না দেওয়ায় ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আরিফুল ইসলাম আগামী ২৭ আগস্ট নতুন দিন নির্ধারণ করেন।
২০১২ সালের ১১ ফেব্রুয়ারি রাজধানীর পশ্চিম রাজাবাজারের ভাড়া বাসায় খুন হন মাছরাঙা টেলিভিশনের বার্তা সম্পাদক সাগর সারোয়ার ও এটিএন বাংলার জ্যেষ্ঠ প্রতিবেদক মেহেরুন রুনি। এ ঘটনায় রুনির ভাই নওশের আলম রোমান শেরেবাংলা নগর থানায় হত্যা মামলা দায়ের করেন।
২০২৪ সালের ৩০ সেপ্টেম্বর হাইকোর্ট মামলার তদন্তের দায়িত্ব র্যাবের কাছ থেকে সরিয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে গঠিত উচ্চ ক্ষমতাসম্পন্ন টাস্কফোর্সকে দেয় এবং ছয় মাসের মধ্যে তদন্ত প্রতিবেদন দাখিলের নির্দেশ দেন। পরে রাষ্ট্রপক্ষের আবেদনের পর ২০২৫ সালের ২২ এপ্রিল আদালত আরও ছয় মাস সময় দেন। তবে সেই সময়ের মধ্যেও প্রতিবেদন জমা না হওয়ায় ২৩ অক্টোবর হাইকোর্ট টাস্কফোর্সকে তদন্ত শেষ করতে আরও ছয় মাস সময় দেন।
তবে সর্বশেষ সেই সময়সীমাও পেরিয়ে গেলেও এখন পর্যন্ত বহুল আলোচিত এ হত্যা মামলার তদন্ত প্রতিবেদন আদালতে দাখিল করা হয়নি।

লোড হচ্ছে...