জাতীয়
উপদেষ্টা রিজওয়ানা হাসানের সাথে 'আমরা না.গঞ্জের সন্তান' সংগঠনের মতবিনিময়
NewsView
নিউজ ভিউ, নারায়ণগঞ্জ: বন ও জলবায়ু পরিবর্তন এবং পানিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসানের সঙ্গে নারায়ণগঞ্জের নদী ও পরিবেশ রক্ষা নিয়ে মতবিনিময় করেছে 'আমরা নারায়ণগঞ্জের সন্তান সমাজ কল্যাণ সংগঠন'। বুধবার (২৬ নভেম্বর) দুপুরে রাজধানীর গ্রীনরোড পানি ভবনে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
এসময় সংগঠনের নেতৃবৃন্দ নারায়ণগঞ্জের আড়াইহাজার, রূপগঞ্জ, সোনারগাঁও, বন্দর ও সদর উপজেলার নদী ও পরিবেশ রক্ষায় সুনির্দিষ্ট বিভিন্ন প্রস্তাবনা তুলে ধরেন।
উপদেষ্টা রিজওয়ানা হাসান মনোযোগ সহকারে প্রস্তাবনাগুলো শোনেন এবং উল্লেখিত বিষয়ে কার্যকরী পদক্ষেপ গ্রহণের আশ্বাস দেন।
মতবিনিময়ে উপস্থিত ছিলেন, সংগঠনের প্রধান উপদেষ্টা খন্দকার এম মাজহারুল হক কাইজার, সভাপতি মো. মোক্তার হেসাইন, সাধারণ সম্পাদক মো. নজরুল ইসলাম ও সাংগঠনিক সম্পাদক ফাহাদুল ইসলাম।

লোড হচ্ছে...