নারায়ণগঞ্জসোনারগাঁও
খালেদা জিয়া বাংলাদেশের অমূল্য রত্ন: আজহারুল ইসলাম মান্নান
NewsView

নিউজ ভিউ
বিএনপির নির্বাহী কমিটির সদস্য এবং নারায়ণগঞ্জ-৩ (সোনারগাঁ–সিদ্ধিরগঞ্জ) আসনে বিএনপির মনোনীত প্রার্থী আজহারুল ইসলাম মান্নান বলেছেন, দেশের বর্তমান পরিস্থিতিতে বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও সুস্থতা জাতির জন্য অত্যন্ত প্রয়োজনীয়। তিনি বেগম জিয়াকে 'বাংলাদেশের অমূল্য রত্ন' হিসেবে আখ্যা দেন।
শনিবার (১৩ ডিসেম্বর) বিকেলে সোনারগাঁ উপজেলার সাদিপুর উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত এক দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
কেন্দ্রীয় তাঁতীদলের সাধারণ সম্পাদক মজিবুর রহমানের সভাপতিত্বে এই আয়োজনে বেগম খালেদা জিয়ার রোগমুক্তি, দেশব্যাপী বিএনপির নেতা-কর্মীদের নিরাপত্তা, জাতীয় রাজনীতিতে শান্তি এবং সোনারগাঁয়ে ঐক্যবদ্ধ বিএনপির সাফল্য কামনা করে বিশেষ দোয়া পরিচালনা করা হয়। দোয়া শেষে মাদ্রাসার শিক্ষার্থীদের মাঝে পবিত্র কোরআন শরিফ বিতরণ করা হয়।

লোড হচ্ছে...