অর্থ-বাণিজ্যসদর
বেতন-বোনাস পরিশোধের দাবিতে শ্রমিক ফ্রন্টের মানববন্ধন
NHP NewsView

নিউজভিউ
পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে শ্রমিকদের বেতন, পূর্ণ বোনাস এবং বকেয়া পাওনা পরিশোধের দাবিতে নারায়ণগঞ্জে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৬ মার্চ) বিকেল ৩টায় শহরের প্রেস ক্লাবের সামনে সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্ট জেলা শাখার উদ্যোগে এই কর্মসূচি পালিত হয়। সংগঠনের জেলা সভাপতি আবু নাঈম খান বিপ্লবের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সমাবেশে শ্রমিক নেতারা ঈদ উপলক্ষে শ্রমিক ছাঁটাই, নির্যাতন ও মিথ্যা মামলা বন্ধের জোর দাবি জানান।
মানববন্ধনে বক্তারা বলেন, ২৪-এর গণ-অভ্যুত্থানের মূল আকাঙ্ক্ষা ছিল সম্পদের সুষম বণ্টন এবং শ্রমজীবী মানুষের মর্যাদাকর জীবনের নিশ্চয়তা। অথচ নতুন সরকার ক্ষমতা গ্রহণের পর শ্রমিকদের অধিকার সুরক্ষা, বিশেষ করে শ্রম আইন ও মজুরির প্রশ্নে এখনও সুনির্দিষ্ট কোনো পদক্ষেপ গ্রহণ করেনি। ফ্যামিলি কার্ডের মতো উদ্যোগের কথা বলা হলেও শ্রমিকের ন্যায্য পাওনা নিশ্চিত করতে কঠোর আইনি নির্দেশনার অভাব রয়েছে বলে নেতারা উল্লেখ করেন।
আসন্ন ঈদের কেনাকাটা ও পারিবারিক চাহিদার কথা তুলে ধরে নেতৃবৃন্দ ক্ষোভ প্রকাশ করে বলেন, সরকারি প্রতিষ্ঠান এবং ব্যাংক-বিমায় মূল বেতনের সমান বোনাস দেওয়া হলেও গার্মেন্টস খাতে কোনো নিয়মনীতি মানা হয় না। অধিকাংশ কারখানায় মূল বেতনের অর্ধেক বোনাস দেওয়া হয়, আবার কোথাও নামমাত্র বকশিস দিয়ে শ্রমিকদের বঞ্চিত করা হয়। এছাড়া ঈদের ছুটির একদম শেষ মুহূর্তে বেতন-বোনাস দেওয়ায় শ্রমিকরা বাজার করারও সময় পায় না, যা শিল্প এলাকায় অস্থিরতার মূল কারণ হয়ে দাঁড়ায়।
সমাবেশ থেকে ২০ রোজার মধ্যে চলতি মাসের বেতন, বকেয়া পাওনা এবং পূর্ণ বোনাস পরিশোধের আল্টিমেটাম দেওয়া হয়। নেতৃবৃন্দ প্রশাসনকে সতর্ক করে বলেন, মালিকপক্ষের বেতন-বোনাস সংক্রান্ত তালবাহানার কারণে যেন কোনো কারখানায় বিশৃঙ্খলা সৃষ্টি না হয়, সেদিকে নজর দিতে হবে। একই সঙ্গে ঈদের আগে কোনো শ্রমিককে যাতে কর্মহীন বা ছাঁটাই করা না হয়, সেই বিষয়েও কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবি জানানো হয়।
কর্মসূচিতে আরও বক্তব্য রাখেন গার্মেন্টস শ্রমিক ফ্রন্টের জেলা সভাপতি সেলিম মাহমুদ, সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্টের জেলা সহ-সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম শরীফ, দপ্তর সম্পাদক রুহুল আমিন সোহাগ, গার্মেন্টস শ্রমিক ফ্রন্টের সহ-সভাপতি হাসনাত কবীর এবং গাবতলী-পুলিশ লাইন-তাগারপাড় শাখার সভাপতি মোফাজ্জল হোসেন।

লোড হচ্ছে...