রাজনীতিসদর
ব্যানার-ফেস্টুন ছিঁড়ে আমাদের দমিয়ে রাখা যাবে না: মুফতি সিরাজী
NewsView

নিউজভিউ
নির্বাচন সামনে রেখে নারায়ণগঞ্জ-৪ আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত হাতপাখা প্রতীকের প্রার্থী মুফতি ইসমাঈল সিরাজীর পোস্টার-ব্যানার ছিঁড়ে ফেলা এবং কর্মীদের হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে। শনিবার (৭ ফেব্রুয়ারি) ফতুল্লার কুতুবপুর ইউনিয়নের নয়ামাটি এলাকায় গণসংযোগকালে তিনি এ অভিযোগ করেন।
গণসংযোগকালে মুফতি ইসমাঈল সিরাজী বলেন, “নির্বাচনে অংশগ্রহণ করা প্রতিটি রাজনৈতিক দলের গণতান্ত্রিক অধিকার। কিন্তু আমরা লক্ষ্য করছি, একটি পক্ষ সেই অধিকারে বাধা দিয়ে বৈষম্য সৃষ্টি করছে। তারা পেশিশক্তি ব্যবহার করতে না পেরে রাতের আঁধারে আমাদের ব্যালট ও ফেস্টুন ছিঁড়ে ফেলছে এবং বিভিন্ন এলাকায় আমাদের নেতাকর্মীদের হুমকি দিচ্ছে।” তিনি এসব অপতৎপরতার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।
বিপক্ষ শক্তির উদ্দেশে তিনি বলেন, “ব্যানার-ফেস্টুন ছিঁড়ে কিংবা কর্মীদের ভয় দেখিয়ে হাতপাখাকে মাঠ থেকে সরিয়ে দেওয়া যাবে না। আমরা শান্তিতে বিশ্বাসী বলে ধৈর্য ধরে আছি, তবে আমাদের ধৈর্যকে কেউ যেন দুর্বলতা না ভাবে।” তিনি আরও উল্লেখ করেন যে, জুলাই অভ্যুত্থান হয়েছিল মানুষের ভোটাধিকার প্রতিষ্ঠা ও একটি বৈষম্যহীন নির্বাচনের প্রত্যাশায়, যা বাস্তবায়নে তাঁরা শেষ পর্যন্ত মাঠে থাকবেন।
সুষ্ঠু নির্বাচনি পরিবেশ বজায় রাখতে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করে তিনি বলেন, “প্রশাসনকে নিরপেক্ষ ভূমিকা পালন করতে হবে। কোনো বিশেষ প্রার্থীর পক্ষে যেন কাজ না করা হয় এবং সব প্রার্থীর সমান নিরাপত্তা নিশ্চিত করা হয়, সেই দাবি জানাচ্ছি।”
এদিন নয়ামাটি এলাকার প্রধান সড়ক ও অলিগলিতে নেতাকর্মীদের নিয়ে লিফলেট বিতরণ করেন মুফতি ইসমাঈল সিরাজী। এ সময় স্থানীয় বাসিন্দারা তাদের বিভিন্ন সমস্যার কথা তুলে ধরেন এবং তিনি নির্বাচিত হলে এলাকার উন্নয়নে কাজ করার প্রতিশ্রুতি দেন।

লোড হচ্ছে...