নারায়ণগঞ্জসদর
সিদ্ধিরগঞ্জে ভোক্তা অধিদপ্তরের হানা, ৪ প্রতিষ্ঠানে জরিমানা
NewsView

নিউজভিউ
রমজান ও ঈদকে সামনে রেখে বাজারে অসাধু সিন্ডিকেট রুখতে এবং পণ্যের সঠিক দাম নিশ্চিত করতে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে বিশেষ অভিযান চালিয়েছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। সোমবার (২৩ ফেব্রুয়ারি) দুপুরে চিটাগাং রোড ও সিদ্ধিরগঞ্জ পুল এলাকার মার্কেটগুলোতে এই অভিযান পরিচালিত হয়।
অভিযানে দেখা যায়, কিছু অসাধু ব্যবসায়ী ক্রেতাদের কাছ থেকে অতিরিক্ত দাম আদায়ের সুযোগ নিতে দোকানের দৃশ্যমান স্থানে কোনো মূল্যতালিকা প্রদর্শন করছেন না। আইন অমান্য করে এই অনিয়ম করায় এবং পণ্যের দাম গোপন রাখায় চারটি প্রতিষ্ঠানকে তাৎক্ষণিক শাস্তির আওতায় আনা হয়। এর মধ্যে 'মনির স্টোর' ও 'মৌলিক স্টোর'সহ মোট চারটি দোকানকে নগদ সাড়ে ৬ হাজার টাকা জরিমানা করা হয়।
অভিযানে নেতৃত্বদানকারী ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর নারায়ণগঞ্জের সহকারী পরিচালক হৃদয় রঞ্জন বণিক জানান, “ভোক্তা অধিকার সংরক্ষণ আইন অনুযায়ী মূল্যতালিকা প্রদর্শন করা বাধ্যতামূলক। কিন্তু অনেক প্রতিষ্ঠান এই সহজ নিয়মটি মানছে না। আজকে আমরা চারটি প্রতিষ্ঠানকে জরিমানা করেছি এবং বাকিদের কঠোরভাবে সতর্ক করেছি।”
তিনি আরও বলেন, ভবিষ্যতে একই অপরাধের পুনরাবৃত্তি ঘটলে শাস্তির মাত্রা আরও বাড়ানো হবে। সাধারণ মানুষের ক্রয়ক্ষমতা স্বাভাবিক রাখতে এবং বাজার ব্যবস্থা সুশৃঙ্খল করতে এ ধরনের ঝটিকা অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।

লোড হচ্ছে...