রাজনীতিসদর
তরুণ সমাজ সাইবার নেশায় ডুবে যাচ্ছে: মামুন মাহমুদ
NHP NewsView

নিউজভিউ
রাষ্ট্র মেরামতে ঘোষিত ৩১ দফার আলোকে দেশের প্রতিটি স্কুলে খেলাধুলা বাধ্যতামূলক করার পাশাপাশি বিশেষায়িত ক্রীড়া শিক্ষক নিয়োগের পরিকল্পনার কথা জানিয়েছেন নারায়ণগঞ্জ জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক মামুন মাহমুদ। তিনি বলেন, “আমাদের প্রধানমন্ত্রী তারেক রহমানের দর্শন অনুযায়ী পাঠ্যপুস্তকে খেলাধুলা অন্তর্ভুক্ত করা হবে। ক্রিকেটের জন্য ক্রিকেট শিক্ষক এবং ফুটবলের জন্য ফুটবল শিক্ষক নিয়োগ দিয়ে মাঠ ও ক্লাসরুম—উভয় ক্ষেত্রেই অনুশীলনের ব্যবস্থা করা হবে।”
শনিবার রাতে সিদ্ধিরগঞ্জের পূর্ব জালকুড়ী আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন ছাত্রদের আয়োজনে ‘সিনিয়র-জুনিয়র সম্মিলিত প্রীতি ক্রিকেট টুর্নামেন্ট’-এর নবম আসরের ফাইনাল ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তরুণ প্রজন্মকে মোবাইল ও ইন্টারনেটের আসক্তি থেকে দূরে রাখার ওপর গুরুত্বারোপ করে মামুন মাহমুদ বলেন, “বর্তমান সময়ে তরুণ সমাজ সাইবার নেশায় ডুবে যাচ্ছে। ঘণ্টার পর ঘণ্টা মোবাইলে সময় কাটানো মাদকের চেয়েও ভয়াবহ নেশা। এই ধ্বংসাত্মক পথ থেকে পরবর্তী প্রজন্মকে বের করে নিয়ে আসতে হবে। এই সরকার ক্রীড়াবান্ধব সরকার এবং তারুণ্যের শারীরিক ও মানসিক বিকাশে খেলাধুলার গুরুত্ব তারা গভীরভাবে উপলব্ধি করে।”
৯নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক রাকিবুল দেওয়ানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা যুবদলের সদস্য সচিব মশিউর রহমান রনি, রমনা বিভাগের (ট্রাফিক) অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার কাজী রোমানা নাসরিন এবং জেলা ও মহানগর বিএনপির শীর্ষ নেতৃবৃন্দ।
আমির হোসাইন ও অপু প্রধানের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তারা সুস্থ সমাজ গঠনে নিয়মিত ক্রীড়া চর্চার প্রয়োজনীয়তা তুলে ধরেন। আলোচনা শেষে মামুন মাহমুদ টুর্নামেন্টের চ্যাম্পিয়ন ও রানারআপ দলের খেলোয়াড়দের হাতে পুরস্কার তুলে দেন। অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ, স্থানীয় রাজনৈতিক ব্যক্তিবর্গ এবং বিপুল সংখ্যক ক্রীড়ামোদী দর্শক উপস্থিত ছিলেন।

লোড হচ্ছে...