নারায়ণগঞ্জ
সেঞ্চুরি অ্যাপারেলস চালুর দাবিতে শ্রমিকদের বিক্ষোভ
NewsView5
 (1).jpg)
নিউজভিউ ডেস্ক
বন্ধ ঘোষিত সেঞ্চুরি অ্যাপারেলস লিমিটেডের শ্রমিকরা কারখানা পুনরায় চালু, বকেয়া মজুরি ও আইনানুগ পাওনাদি পরিশোধসহ ৭ দফা দাবিতে নারায়ণগঞ্জে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছেন।
মঙ্গলবার (৩০ জুন) দুপুরে নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সামনে সেঞ্চুরি অ্যাপারেলস লিমিটেড শ্রমিক ইউনিয়নের ব্যানারে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। পরে শ্রমিকরা শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে সমাবেশ করেন।
সমাবেশে সভাপতিত্ব করেন শ্রমিক ইউনিয়নের সভাপতি মো. শহিদুল ইসলাম। এতে সংহতি জানিয়ে বক্তব্য দেন গার্মেন্টস শ্রমিক ফ্রন্ট নারায়ণগঞ্জ জেলা সভাপতি সেলিম মাহমুদ, সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম শরীফসহ শ্রমিক নেতারা।
শ্রমিকদের অভিযোগ, গত ২৯ জুন কোনো পূর্ব নোটিশ বা শ্রমিক ইউনিয়নের সঙ্গে আলোচনা ছাড়াই মালিকপক্ষ কারখানা বন্ধ ঘোষণা করেছে। তারা অবিলম্বে কারখানা পুনরায় চালু, বকেয়া মজুরি ও আইনানুগ পাওনা পরিশোধসহ ৭ দফা দাবি বাস্তবায়নের আহ্বান জানান।
বক্তারা হুঁশিয়ারি দিয়ে বলেন, দাবি বাস্তবায়ন না হলে আরও কঠোর আন্দোলনের কর্মসূচি ঘোষণা করা হবে।

লোড হচ্ছে...